রবিবার, ১৭ মে ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন

আবার বাড়তে পারে জ্বালানি তেলের দাম

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : শুক্রবার, ১৭ জুন, ২০২২
  • ৬৭

নিউজটি শেয়ার করুন

পরিবহন মালিকদের সঙ্গে আলোচনা করে আগামী মাসে (জুলাইয়ে) জ্বালানি তেলের দাম সমন্বয় করা হবে বলে জ্বানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। শুক্রবার সকালে তাঁর বাসভবনে এক মতবিনিময় সভায় সাংবাদিকদের এসব তথ্য জানান প্রতিমন্ত্রী।

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আবারো ঊর্ধ্বমুখী।এক মাসের ব্যবধানে অপরিশোধিত জ্বালানি তেলের দাম ব্যারেলপ্রতি গড়ে প্রায় ১৬ ডলার বেড়েছে। এ অবস্থায় দেশের বাজারে ডিজেল-অকটেন বিক্রিতে লোকসান গুনতে হিমশিম খাচ্ছে রাষ্ট্রায়ত্ত সংস্থা বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)।বর্তমানে এ দুটি পণ্য বিক্রিতে দৈনিক লোকসান দিচ্ছে বিপিসি ১০০ কোটি টাকার বেশি।এ অবস্থায় আবারো জ্বালানি তেলের দাম বাড়ানোর পরিকল্পনা করা হচ্ছে।

দাম বাড়ানোর বিষয়টি জানতে চাইলে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, ‘আগামী মাসে পরিবহন মালিকদের সঙ্গে আলাপ-আলোচনা করে জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিতে পারি। যাতে সাধারণ মানুষের উপর চাপ না পড়ে।’
উল্লেখ্য, দেশে বর্তমানে ডিজেল লিটারপ্রতি ৮০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া অকটেন বিক্রি হচ্ছে ৮৯ টাকায়।

এ জাতীয় আরো খবর..
Classic Software Technology

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়: