শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন

প্রতিবাদ নয়, এখন থেকে প্রতিরোধ: মির্জা আব্বাস

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : শনিবার, ১৬ জুলাই, ২০২২
  • ১০৩

নিউজটি শেয়ার করুন

সরকারকে আর কোনো ছাড় দেয়া হবে না বলে হুশিয়ারি উচ্চারণ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, আওয়ামী লীগ আমলে তাঁদের দলের নেতা-কর্মীদের অনেকে হত্যার শিকার হয়েছেন। এসব হত্যার আর প্রতিবাদ করা হবে না। এবার থেকে প্রতিরোধ গড়ে তোলা হবে।

গতকাল শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে যশোর যুব দল নেতা বদিউজ্জামান ধনি হত্যার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন। জাতীয়তাবাদী যুব দল মহানগর উত্তর ও দক্ষিণ সমাবেশের আয়োজন করে।
গত ১২ জুলাই যশোর শহরের বেজপাড়া চোপদারপাড়া এলাকাং যুব দলের জ্যেষ্ঠ সহসভাপতি বদিউজ্জামান ধনিকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।

মির্জা আব্বাস বলেন, বদিউজ্জামান হত্যার বিএনপির অভ্যন্তরীণ কোন্দল নয়। এই হত্যাকান্ডটা আওয়ামী লীগ ঘটিয়েছে এবং একের পর এক হত্যা করে বিএনপি কর্মীদের ভয় পাইয়ে দেওয়ার চেষ্টা করছেন।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যের সমালোচনা করে মির্জা আব্বাস বলেন, ‘পত্রিকায় দেখলাম আওয়ামী লীগের এক নেতা বলেছেন, বিএনপি না-কি পতিত দল। এই ব্যক্তির সঙ্গে ১/১১ জেলে ছিলাম। সারাদিন জেলখানায় কান্নাকাটি করতেন। অনেকের সামনেই বলতেন, জীবনে আর রাজনীতি করবেন না। আর ওনি এখন বলছেন, বিএনপি পতিত দল। তাই যদি হয় তাহলে বিএনপিকে নিয়ে এত ভয় কেন?

মহানগর উত্তর য্বু দলের আহ্বায়ক শফিকুল ইসলাম মিল্টনের সভাপতিত্ব এবং উত্তরের সদস্য সচিব মোস্তফা জগলুল পাশা পাপেল ও দক্ষিণের খন্দকার এনামুল হক এনামের সঞ্চালনায় সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, কেন্দ্রীয় নেতা আবদুস সালাম, রুহুল কবির রিজভী, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, সাইফুল আলম নিরব, যুব দলের ভারপ্রাপ্ত সভাপতি মামুন হাসান, সাধারণ সম্পাদক আবদুল মোনায়েম মুন্না প্রমুখ বক্তব্য রাখেন।

এ জাতীয় আরো খবর..
Classic Software Technology

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়: