শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন

ডিএমপিতে চতুর্থবারের মতো ‘শ্রেষ্ট্র’ এসআই মোস্তাফিজার

অর্থনীতি ডেস্ক
  • আপডেট টাইম : শুক্রবার, ৬ অক্টোবর, ২০২৩
  • ১৫১

নিউজটি শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ওয়ারী বিভাগে আবারো শ্রেষ্ট্র এসআই হিসেবে নির্বাচিত হয়েছেন যাত্রাবাড়ি থানার এসআই মো. মোস্তাফিজার রহমান। গত সেপ্টেম্বর মাসে ওয়ারী বিভাগে কাজের মূল্যায়নের ভিত্তিতে এ সম্মাননা পাচ্ছেন তিনি। সেপ্টেম্বর মাসে ৪০ জন নিখোঁজ ব্যক্তিকে (শিশু থেকে-বৃদ্ধ) দেশের বিভিন্ন জেলা থেকে উদ্ধার করে পরিবারের মাঝে বুঝিয়ে দিয়েছেন। উদ্ধারকরাদের মধ্যে সংখ্যায় বেশি কিশোর কিশোরীরা। এ ছাড়াও রয়েছে হারিয়ে যাওয়া শিশুসহ বয়স্ক মহিলা। এ নিয়ে চলতি বছর্ চতুর্থবারের মতো ডিএমপিতে শ্রেষ্ট্র এসআইন নির্বাচিত হয়েছেন মোস্তাফিজার।

এর আগের মাস আগস্টেও তিনি ওয়ারী বিভাগে শ্রেষ্ট্র এসআই হিসেবে নির্বাচিত হন। এছাড়া চলতি বছর মার্চ ও মে মাসে শ্রেষ্ট্র এসআইয়ে নির্বাচিত হন তিনি।

পুলিশ অফিসার মোস্তাফিজার রহমান বলেন, কাজের অবদানের জন্য এ নিয়ে চতুর্থবারের মতো ডিএমপিতে শ্রেষ্ট্র এসআই নির্বাচিত হলাম। এ জন্য আমার সকল সহকর্মী ও স্যারদের আন্তরিক ধন্যবাদ জানাই। কারন তাদের সহযোগিতা ও সার্বিক নির্দেশনা না থাকলে এত কাজ করা সম্ভব হতো না। সেরা এসআইয়ের ডিএমপি কমিশনার স্যারের পক্ষ থেকে সম্মাননাও পেয়েছি। আশা করি এভাবে আরো ভালো কাজের মাধ্যমে জনগণের সেবায় নিয়োজিত থাকতে পারবো। এজন্য বরাবরে মতো সংশ্লিষ্ট সকলে সহযোগিতা চাই।

এ জাতীয় আরো খবর..
Classic Software Technology

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়: