মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন

করোনা ঝুঁকি এড়াতে খালেদা জিয়াকে বাসায় নেয়া হল

অর্থনীতি ডেস্ক
  • আপডেট টাইম : বুধবার, ২ ফেব্রুয়ারী, ২০২২
  • ১০৩

নিউজটি শেয়ার করুন

৮০ দিন পর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে বাসায় নেওয়া হয়েছে। গত বছরের (২০২১ সাল) ১৩ নভেম্বর রক্তবমি হওয়ায় তাকে এই হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) রাত পৌনে ৮টার নিজের সাদা জিপ গাড়িতে করে গুলশানের বাসভবন ফিরোজার উদ্দেশ্যে রওয়ানা হন তিনি। এসময় বিপুল সংখ্যক নেতাকর্মী গাড়ি, মোটরসাইকেল ও মিছিল নিয়ে তার সঙ্গে ছিলেন।

এর আগে মঙ্গলবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে এভারকেয়ার হাসপাতালের অডিটোরিয়ামে আয়োজিত সংবাদ সম্মেলনে খালেদা জিয়ার চিকিৎসক দলের সদস্যরা জানান, বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল থাকলেও যে কোনো সময় অবনতি হতে পারে। আপাতত করোনা ঝুঁকির কারণে তাকে বাসায় রেখে চিকিৎসা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ জাতীয় আরো খবর..
Classic Software Technology

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়: