শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন

ঢাকার চারদিকে ৮ লেনের সড়ক নির্মাণের পরিকল্পনা, চলছে আলোচনা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : শুক্রবার, ২১ অগাস্ট, ২০২৬
  • ১২

নিউজটি শেয়ার করুন

রাজধানী ঢাকার চারদিকে আট লেনের সড়ক নির্মাণের পরিকল্পনা নিয়ে সরকারের বিভিন্ন পর্যায়ে আলোচনা চলছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

তিনি বলেন, নগরীর পরিবেশ রক্ষা, জলাবদ্ধতা নিরসন এবং যোগাযোগব্যবস্থার উন্নয়নে নদী-খাল রক্ষার কোনো বিকল্প নেই।

শুক্রবার (২১ আগস্ট) দুপুরে ঢাকা জেলা প্রশাসন ও বিডি ক্লিনের যৌথ উদ্যোগে কামরাঙ্গীরচরে দিরাই খাল পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশে যারা কাজ করেন, তাদের নিয়ে আলোচনা কম এবং সমালোচনা বেশি হয়। যারা নিজেরা কাজ করেন না এবং অন্যের ভালো কাজও সহ্য করতে পারেন না, তারাই বেশি সমালোচনা করেন বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, অনেক ক্ষেত্রেই দলাদলি ও রাজনৈতিক বিষয়কে টেনে আনার চেষ্টা করা হয়। সরকার পরিচ্ছন্ন বাংলাদেশ ও সবুজ বাংলাদেশ গড়ে তুলতে চায়। এ লক্ষ্য বাস্তবায়নে দল-মত-নির্বিশেষে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

ঢাকার চারদিকে ৮ লেনের সড়ক

মীর শাহে আলম বলেন, রাজধানীর চারপাশের নদী ও খালগুলো পরিকল্পিতভাবে সংস্কার এবং দখলমুক্ত করা গেলে নৌপথের পাশাপাশি সড়ক যোগাযোগেও মানুষের সুবিধা বাড়বে।

তিনি বলেন, ঢাকার চারদিকে আট লেনের সড়ক নির্মাণের পরিকল্পনা নিয়ে সরকারের বিভিন্ন পর্যায়ে আলোচনা চলছে।

তার মতে, নগরীর পরিবেশ রক্ষা, জলাবদ্ধতা নিরসন এবং যোগাযোগব্যবস্থার উন্নয়নের জন্য নদী ও খাল রক্ষায় সংশ্লিষ্ট সব পক্ষকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

নাগরিকদেরও এগিয়ে আসার আহ্বান

শুধু সরকারি উদ্যোগে খাল, নদী ও জলাশয় রক্ষা করা সম্ভব নয় বলে মন্তব্য করেন প্রতিমন্ত্রী। এ কাজে নাগরিকদেরও নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

পরিচ্ছন্ন নগরী গড়ে তুলতে জনসম্পৃক্ততা আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন মীর শাহে আলম।

এ জাতীয় আরো খবর..
Classic Software Technology

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়: