রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন

রিজার্ভ ছাড়াল ৩৭ বিলিয়ন ডলার

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : শুক্রবার, ২১ অগাস্ট, ২০২৬
  • ১৫

নিউজটি শেয়ার করুন

দেশের বৈদেশিক মুদ্রার মোট বা গ্রস রিজার্ভ আরও বেড়ে ৩৭ দশমিক ৩৪ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী, বর্তমানে দেশের রিজার্ভের পরিমাণ ৩২ হাজার ৫৩২ দশমিক ৮৯ মিলিয়ন মার্কিন ডলার

বৃহস্পতিবার (২০ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

বাংলাদেশ ব্যাংকের তথ্য বিশ্লেষণে দেখা যায়, গত দুই দিনে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত ১৮ আগস্ট পর্যন্ত দেশের গ্রস রিজার্ভ ছিল ৩৭ হাজার ২৪৫ দশমিক ০৬ মিলিয়ন মার্কিন ডলার। একই সময়ে বিপিএম-৬ পদ্ধতিতে রিজার্ভ ছিল ৩২ হাজার ৪৩৮ দশমিক ৯০ মিলিয়ন ডলার

অর্থাৎ মাত্র দুই দিনের ব্যবধানে গ্রস রিজার্ভ বেড়েছে ১০৩ দশমিক ৩৭ মিলিয়ন ডলার। আর আইএমএফের বিপিএম-৬ হিসাব অনুযায়ী রিজার্ভ বেড়েছে ৯৩ দশমিক ৯৯ মিলিয়ন ডলার

আন্তর্জাতিক মান অনুযায়ী, দেশের মোট রিজার্ভ থেকে স্বল্পমেয়াদি বৈদেশিক দায় বাদ দিয়ে নিট বা প্রকৃত রিজার্ভ হিসাব করা হয়। এই হিসাব মূলত বিপিএম-৬ পদ্ধতি অনুসরণ করে করা হয়।

বাংলাদেশ ব্যাংক সূত্র জানিয়েছে, সাম্প্রতিক সময়ে প্রবাসী আয় বা রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি এবং বৈদেশিক মুদ্রার লেনদেনে শৃঙ্খলা ফিরে আসার কারণে দেশের রিজার্ভ আবারও ঊর্ধ্বমুখী ধারায় ফিরেছে।

ফলে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৭ বিলিয়ন ডলারের সীমা ছাড়িয়ে যাওয়া দেশের অর্থনীতির জন্য একটি ইতিবাচক সংকেত হিসেবে দেখা হচ্ছে।

এ জাতীয় আরো খবর..
Classic Software Technology

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়: