মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন

পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

অর্থনীতি ডেস্ক
  • আপডেট টাইম : সোমবার, ৩১ জানুয়ারী, ২০২২
  • ১৩৩

নিউজটি শেয়ার করুন

তেতুলিয়ায় উপজেলায় ২নং তিরনই- হাট ইউনিয়নে রপুকুরের পানিতে ডুবে সুমাইয়া আক্তার (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল সন্ধায় তেঁতুলিয়া উপজেলার তিরনই হাটের চুটচুটিয়াগছ গ্রামে এই ঘটনাটি । জানা যায়, নিহত শিশু সুমাইয়া একই গ্রামের ইসমাইল হোসেনের মেয়ে।

পরে সেখান থেকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সুমাইয়াকে মৃত ঘোষণা করেন

এ ব্যাপারে চেয়ারম্যান আলমগীর হোসেন এবং তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সায়েম মিয়া পানিতে ডুবে শিশুর মৃত্যুর বিষয়টি সত্যতা জানান,

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দুপুরের পর বন্ধু- বান্ধবিদের সাথে খেলা করতে যায় শিশুটি । পরে বিকেলে বাড়িতে ফিরে না আসায় পরিবারের লোকেরা অনেক খোঁজাখুজি করে। এক পর্যায়ে সন্ধ্যায় বাড়ির পাশে থাকা পুকুরের পাশে সুমাইয়ার একটি জুতা পড়ে থাকতে দেখে পুকুরের পানিতে খোঁজাখুজি করলে তার মৃতদেহ পুকুরের পানি থেকে উদ্ধার করা হয়।

এ জাতীয় আরো খবর..
Classic Software Technology

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়: