শনিবার, ১৩ জুন ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন

হাতীবান্ধায় নবনির্বাচিত চেয়ারম্যানের দোয়া মাহফিল অনুষ্ঠিত

অর্থনীতি ডেস্ক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২২
  • ৭৩

নিউজটি শেয়ার করুন

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সিঙ্গিমারী ইউনিয়নে নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের দায়িত্ব গ্রহণ উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর বারোটার দিকে ওই ইউনিয়ন পরিষদ চত্বরে উক্ত দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। সিঙ্গিমারী ইউনিয়নের নারী উদ্দোক্তা হাসিনা আক্তারের আয়োজনে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নুরুজ্জামান বিএসসি।

সিঙ্গিমারী ইউপি চেয়ারম্যান মনোয়ার হোসেন দুলুর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, সাবেক চেয়ারম্যান খতিব উদ্দিন, সিঙ্গিমারী ইউনিয়ন আওয়ামিলীগের সভাপতি টাইফুন ইসলাম, সিনিয়র সাংবাদিক কাজী আলতাফ হোসেন, সিঙ্গিমারী ইউনিয়নের নবনির্মিত সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যগণসহ স্থানীয় বিশিষ্টজনেরা।

এ জাতীয় আরো খবর..
Classic Software Technology

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়: