সোমবার, ১১ মে ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন

শহীদ মিনারে সদ্যপ্রয়াত গাফফার চৌধুরীর প্রতি স্পিকারের শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : শনিবার, ২৮ মে, ২০২২
  • ৪৮

নিউজটি শেয়ার করুন

রাজধানী ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে সদ্যপ্রয়াত সাহিত্যিক-সাংবাদিক আবদুল গাফফার চৌধুরীর প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি।

আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গানের রচয়িতা, একাত্তরের মুজিবনগর সরকারের মুখপত্র সাপ্তাহিক জয়বাংলার নির্বাহী সম্পাদক গাফফার চৌধুরীর প্রতি শ্রদ্ধা নিবেদনের পর স্পিকার গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে আলাপকালে বলেন যে, এ জাতি চিরদিন শ্রদ্ধাভরে গাফফার চৌধুরীর সৃষ্টিকর্ম, রাজনৈতিক সংগ্রাম, ত্যাগ-তিতিক্ষার কথা স্মরণ করবে।

উল্লেখ্য, আব্দুল গাফফার চৌধুরী চিকিৎসাধীন অবস্থায় গত ১৯ মে লন্ডনের একটি হাসপাতালে ৮৮ বছর বয়সে মৃত্যুবরণ করেন। যুক্তরাজ্যের হিথ্রো এয়ারপোর্ট থেকে আজ সকাল ১১টায় তাঁর মরদেহ ঢাকা হযরত শাহজালাল বিমানবন্দরে এসে পৌঁছায় এবং দুপুর ১টা হতে কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হয়।

এ জাতীয় আরো খবর..
Classic Software Technology

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়: