মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন

আদি বুড়িগঙ্গা চ্যানেলে আকস্মিক পরিদর্শনে ঢাদসিক মেয়র

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : বুধবার, ১৩ জুলাই, ২০২২
  • ৬০

নিউজটি শেয়ার করুন

বুড়িগঙ্গা আদি চ্যানেল পুনরুদ্ধারে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন, পানি উন্নয়ন বোর্ড ও ঢাকা জেলা প্রশাসনের যৌথ উদ্দোগে পরিচালিত সীমানা নির্ধারণ কার্যক্রম সরাসরি প্রত্যক্ষ করতে আকস্মিক পরিদর্শনে যান ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ঢাদসিক) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

পরিদর্শনকালে তিনি একটি ১০-তলা ভবনের অংশবিশেষ ও খাল দখল করে গড়ে তোলা অন্যান্য বহুতল ভবন, ভবনের দেয়াল ও স্থাপনা ভাঙ্গার নির্দেশ দেন।

আজ বুধবার (১৩ জুলাই) দুপুর ১টার দিকে বুড়িগঙ্গা আদি চ্যানেলের কালুনগর স্লুইসগেট ও সংলগ্ন এলাকায় অনির্ধারিত পরিদর্শনে গিয়ে ঢাদসিক মেয়র ব্যারিস্টার শেখ তাপস এই নির্দেশনা দেন।

এ সময় খালের মধ্যে নবনির্মিত একটি ১০ তলা ভবনের শিয়ার ওয়াল থাকায় বিস্ময় প্রকাশ করে ঢাদসিক মেয়র ব্যারিস্টার শেখ তাপস বলেন, “খালের মধ্যে শিয়ার (Shear) ওয়াল দিছে! খালের মধ্যে তো শিয়ার ওয়াল হবে না। খালের জায়গা ছেড়ে শিয়ার ওয়াল হবে। তারপরে তার ভবন হবে। সে তো খালের মধ্যে শিয়ার ওয়াল দিছে। পুরা ভাঙ্গা যাবে। এটা বন্ধ করে বড় (যন্ত্রপাতি) আনেন, ভাঙ্গা আরম্ভ করেন।”

পরিদর্শনকালে ঢাদসিক মেয়র ব্যারিস্টার শেখ তাপস খালের মুখের (কালুনগর স্লুইসগেটের এলাকা) প্রশস্থতা কত ফুট জানতে চাইলে সংশ্লিষ্ট কর্মকর্তারা ৩১৫ ফুট বলে অবগত করেন। এ সময় ঢাদসিক মেয়র সংশ্লিষ্ট কর্মকর্তাদের সীমানার মধ্যে থাকা সকল অবৈধ দখল মুক্ত করার নির্দেশ দেন।

পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে করপোরেশনের সচিব আকরামুজ্জামান, প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের, কাউন্সিলরদের মধ্যে ২৪ নম্বর ওয়ার্ডের মো. মোকাদ্দেস হোসেন জাহিদ, ৫৫ নম্বর ওয়ার্ডের মো. নুরে আলম ও সংরক্ষিত আসনের নিলুফার রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরো খবর..
Classic Software Technology

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়: