শনিবার, ০২ মে ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন

নূরের বক্তব্য: প্রতিবাদ জানিয়েছে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : শনিবার, ২৪ মে, ২০২৫
  • ১০০

নিউজটি শেয়ার করুন

গণঅধিকার পরিষদের সভাপতি ভিপি নুরুল হক নুরের বাংলাদেশ পুলিশের বিরুদ্ধে হুমকি সংক্রান্তে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এ ধরণের অপরাধমূলক ও জনশৃঙ্খলা বিনষ্টকারী বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন। শনিবার বিকেলে পুলিশ সদরদপ্তরের পাঠানো অ্যাসোসিয়েশনের সভাপতি ড. মোঃ নাজমুল করিম খান ও সাধারণ সম্পাদক মোঃ আনিসুজ্জামান স্বাক্ষরিত এক বিবৃতিতে এই নিন্দা জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে উলে­খ করা হয়েছে, নুরুল হক নুরের বাংলাদেশ পুলিশের বিরুদ্ধে হুমকি সংক্রান্তে ভিডিওটি বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের দৃষ্টিগোচর হয়েছে। ভিডিওটি পর্যালোচনা করে দেখা যায় যে, ভিপি নুরুল হক নুর গত ২২ মে একটি গণজমায়েতে বলেন “এই অন্তর্র্বতীকালীন সরকারের পুলিশ আমাদের গায়ে হাত দিলে ওই হাত আর আস্ত রাখবো না। পরিষ্কার কথা, ওই যাত্রাবাড়ীতে যেমনিভাবে জনতা পুলিশকে মেরে ব্রিজে ঝুলিয়ে রেখেছিল, এই গণঅধিকার পরিষদের কোন নেতা/কর্মীর গায়ে হাত তোলা হলে ওইভাবে ঝুলিয়ে দেওয়া হবে।”

পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন বলছে, বাংলাদেশ পুলিশ বাহিনী গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামোর অন্যতম অনুষঙ্গ। দেশের আইনশৃঙ্খলা রক্ষায় বাংলাদেশ পুলিশ সর্বদা অতন্দ্র প্রহরী হিসেবে কাজ করছে। গণঅধিকার পরিষদের সভাপতির এহেন বক্তব্য পুলিশ বাহিনীর প্রতি এক ধরনের হুমকি যা কোনভাবেই গ্রহণযোগ্য ও কাম্য নয়। এ ধরনের হুমকি একটি ফৌজদারী অপরাধও বটে। রাজনৈতিক নেতৃবৃন্দের কাছ থেকে রাষ্ট্রের অন্যতম প্রতিষ্ঠান সম্পর্কে এহেন শিষ্টাচার বহির্ভূত বক্তব্যের পরিবর্তে গঠনমূলক সমালোচনাকে আমরা সবসময় স্বাগত জানাই।

রাষ্ট্রের স্থিতিশীলতা এবং সার্বভৌমত্ব রক্ষায় অগ্রণী ভ‚মিকা পালন করা বাংলাদেশ পুলিশ বিগত ৫ আগস্ট পরবর্তী সময়ে অক্লান্ত পরিশ্রম করে দেশের শান্তিশৃঙ্খলা বজায় রেখে দেশবাসীর আস্থা অর্জনের মাধ্যমে অহর্নিশ কাজ করে চলেছে। অ্যাসোসিয়েশন মনে করে এ সময়ে বিশেষ কোন মহলের স্বার্থসিদ্ধির জন্য পুলিশের মনোবল ভাঙ্গার মাধ্যমে বাহিনীকে দুর্বল করে দেওয়ার উদ্দেশ্যে এরকম বক্তব্য দেওয়া হয়েছে।
বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন এধরণের অপরাধমূলক ও জনশৃঙ্খলা বিনষ্টকারী বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠায় এহেন বক্তব্য বিদ্বেষ ছড়িয়ে সামাজিক শান্তি বিনষ্ট করবে বলে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন মনে করে।

এ জাতীয় আরো খবর..
Classic Software Technology

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়: