বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন

সৌদি আরবে ফের ক্ষেপণাস্ত্র হামলার চেষ্টা, আকাশেই প্রতিহত

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট টাইম : বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
  • ১১

নিউজটি শেয়ার করুন

সৌদি আরবের রাজধানী রিয়াদ লক্ষ্য করে ছোড়া ইয়েমেনের হুতি বিদ্রোহীদের একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে সৌদি নেতৃত্বাধীন জোট। বুধবার (১৪ অক্টোবর) এ ঘটনা ঘটে। ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে একজন আহত হয়েছেন। এ ছাড়া একটি আবাসিক ভবন ও একটি গাড়ির সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে।

সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা বিভাগের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, ক্ষেপণাস্ত্রটি আকাশেই ধ্বংস করার পর এর ধ্বংসাবশেষ আবাসিক এলাকায় পড়ে। খবর পেয়ে উদ্ধার ও নিরাপত্তাকর্মীরা ঘটনাস্থলে যান। আহত ব্যক্তি আরব দেশের নাগরিক বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এর আগে গত কয়েক দিন ধরে সৌদি আরবের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঘটনা ঘটেছে। এর মধ্যে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় প্রাণহানি ও বহু মানুষ আহত হওয়ার খবর পাওয়া গেছে। এসব হামলার পর দেশটির বিমানবন্দর ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা নিয়ে উদ্বেগ বেড়েছে।

আলজাজিরার প্রতিবেদন অনুযায়ী, হুতিরা সৌদি আরবের রাজধানী রিয়াদসহ বিভিন্ন স্থাপনায় হামলার দাবি করেছে। পাল্টা পদক্ষেপ হিসেবে ইয়েমেনে সৌদি-সমর্থিত বাহিনীর অভিযানও জোরদার হয়েছে। এতে দুই পক্ষের সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

এ জাতীয় আরো খবর..
Classic Software Technology

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়: