মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন

ঢাকা-৫ আসনে বন্যাকবলিত মানুষকে নৌকা দিয়ে ঈদ উপহার দিলেন রিপন

অর্থনীতি ডেস্ক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২০
  • ৪৮৫

নিউজটি শেয়ার করুন

এবার বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়ালেন কামরুল হাসান রিপন। আজ বৃহস্পতিবার ঢাকা-০৫ আসনের যাত্রাবাড়ী থানার ৬৩ নাম্বার ওয়ার্ডের কাজলারপাড়ের বন্যাকবলিত এলাকার ১৫০০ পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিয়েছেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ঢাকা মহানগর দক্ষিণের এই সভাপতি।

বৈশ্বিক মহামারি কোভিড-১৯ নামক ভয়ংকর ভাইরাসের কবলে গোটা বিশ্ব। বাংলাদেশেও তার প্রভাব পড়েছে। করোনাভাইরাসের প্রকোপের মধ্যেই দেখা দেয় বন্যা। দেশের অনেক নিম্নাঞ্চলই বন্যাকবলিত হয়ে পড়ে। আর এরকম বন্যাকবলিত অঞ্চল হিসেবেই পরিচিত ৬৩ নাম্বার ওয়ার্ডের অসহায়-হতদরিদ্রদের মাঝেই আজ ঈদ উপহার নিয়ে উপস্থিত হন কামরুল হাসান রিপন। ঈদ উপহারের মধ্যে রয়েছে পোলাউয়ের চাল, ডাল, তেল, লবণ, সেমাই, চিনি, দুধ ইত্যাদি।

চলতি বছরের মে মাসের প্রথম সপ্তাহে ঢাকা-০৫ আসনের সাংসদ হাবিবুর রহমান মোল্লা মৃত্যুবরণ করেন। এরপর অবিভাবক শূন্য হয়ে পড়ে আওয়ামী লীগের নেতা-কর্মীরা। তবে কামরুল হাসান রিপন সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে মোল্লার অনুপস্থিতির অভাব বুঝতে দেননি। ঢাকার প্রবেশদ্বার খ্যাত ডেমরা-যাত্রাবাড়ী-কদমতলী থানার গুরুত্বপূর্ণ এই এলাকার মানুষের সকল প্রকার সমস্যা সমাধাণে দিন-রাত পরিশ্রম করে চলেছেন। আর এই কঠিন সময়ে দিনরাত কার্যক্রমের মাধ্যমে অত্র এলাকার সর্বসাধারণের হৃদয়ে জায়গা করে নিয়েছেন কামরুল হাসান রিপন।

বাংলাদেশে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব দেখার শুরু থেকেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে মাঠে থেকে সক্রিয় ভাবে দায়িত্ব পালন করছেন কামরুল হাসান রিপন। লিফলেট বিতরণ থেকে শুরু করে বিনামূল্যে সুরক্ষা মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, ত্রাণসামগ্রী, ইফতার সামগ্রী এবং ঈদ উপহার বিতরণ করেছেন তিনি। রোজার ঈদে কামরুল হাসান রিপন ১০ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করেন কামরুল হাসান রিপন।

তারই ধারাবাহিকতায় এবার কুরবানির ঈদেও মানুষের পাশে দাঁড়ালেন কামরুল হাসান রিপন। গতকার বুধবার ডেমরা থানার ৬৬ নাম্বার ওয়ার্ডের ডগাইর বাজার এবং ৬৪ নাম্বার ওয়ার্ডের আল-আমীন রোডে ১০০০ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করেন কামরুল হাসান রিপন।

এ প্রসঙ্গে ঢাক-০৫ আসনে মনোনয়ন প্রত্যাশী এই নেতা বলেন, ‘ছাত্রজীবন থেকেই মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। সেই ধারাবাহিকতায় কখনোই ছেদ পড়েনি। করোনা ভাইরাসের শুরু থেকেই অসহায়-মেহনতি মানুষের পাশে আছি ‘কামরুল হাসান রিপন এসময় আরও বলেন, ‘লকডাউনের সময়েও জীবন বাজি রেখে দিন-রাত এক করে মানুষের সেবায় নিয়োজিত ছিলাম। একটি দিনের জন্যও আমি ঘরে বসে থাকিনি। শুক্রবারও ২০০০ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌছে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’

এ জাতীয় আরো খবর..
Classic Software Technology

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়: