সোমবার, ২২ জুন ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন

ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় জরুরি উদ্যোগ নিয়েছে গ্রামীণফোন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪
  • ৭৩

নিউজটি শেয়ার করুন

সমাজের প্রতি দায়বদ্ধ একটি কোম্পানি হিসেবে ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় বিভিন্ন জরুরি উদ্যোগ গ্রহণ করেছে গ্রামীণফোন। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সাথে অংশীদারত্বের ভিত্তিতে দুর্গত এলাকার ভুক্তভোগী মানুষের জন্য খাবার পানি নিশ্চিত করতে দুটি পানি পরিশোধন প্ল্যান্ট স্থাপন, বিনামূল্যে ওষুধসহ দুটি মেডিকেল টিম প্রেরণ এবং ১০ হাজার পরিবারের মধ্যে খাদ্য সহায়তা উদ্যোগ গ্রহণ করছে গ্রামীণফোন। এছাড়া ক্ষতিগ্রস্তরা যেন তাদের পরিবারের সাথে সংযুক্ত থাকতে পারেন এজন্য ফ্রি চার্জিং সুবিধা, ১০ মিনিট ফ্রি টকটাইম এবং ৫০০ এমবি ফ্রি ইন্টারনেট প্রদান করেছে কোম্পানিটি।

গ্রামীণফোনের প্রধান নির্বাহী ইয়াসির আজমান বলেন, “গ্রামীণফোন সবসময় মানুষের পাশে আছে, বিশেষ করে সংকটময় সময়ে। ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে অনেক নাগরিকের জন্যই জরুরি সহায়তার প্রয়োজন দেখা দিয়েছে। তাই ক্ষতিগ্রহস্থদের জন্য আমরা সহায়তার হাত বাড়িয়ে দিয়েছি। প্রথমে আমরা ক্ষতিগ্রস্থদের জন্য সংযোগ ফিরিয়ে আনতে সচেষ্ট হয়েছি, যেন তারা প্রিয়জনের সাথে যুক্ত থাকতে এবং প্রয়োজনীয় তথ্য পেতে পারেন। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আমরা সকলে মিলে এই সংকট কাটিয়ে উঠব এবং ঘুরে দাঁড়াব।”

এ জাতীয় আরো খবর..
Classic Software Technology

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়: