সোমবার, ২২ জুন ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন

যেভাবে বানাবেন পান্তুয়া পিঠা

অর্থনীতি ডেস্ক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৪ নভেম্বর, ২০২১
  • ৪৯০

নিউজটি শেয়ার করুন

শীত মানেই বাঙালির পিঠা উতসব শুরু। যেকোন অনুষ্ঠানে পিঠা না থাকলেই যেনো মন খারাপ অতিথীদের। দেশের বিভিন্ন জায়গায় তৈরি হয় নানান ধরণের পিঠা। আছে হরেক রকম পিঠা। আজকে আমরা জানাবো পান্তুয়া পিঠা কিভাবে তৈরি করবেন আপনি। এই পিঠা তৈরির রেসিপি যা শুধু শীতেই নয়, খাওয়া যায় বছরের যেকোনো সময়েই। চলুন জেনে নেই-

তৈরি করতে যা যা লাগবে

ডিম- ৬টি

চিনি- দেড় কাপ

ময়দা- দেড় কাপ

লবণ- পরিমাণমতো

তেল- পরিমাণমতো।

 

যেভাবে তৈরি করবেন আপনি

চারটি ডিমের সঙ্গে ১ কাপ চিনি ও সামান্য লবণ দিয়ে ভালোবাবে মিশিয়ে নিতে হবে। এরপর এই মিশ্রণে এককাপ ময়দা মিশিয়ে ব্যাটার তৈরি করে করতে হবে। ব্যাটার বেশি ঘন মনে হলে তাতে আধা কাপের মতো তরল দুধ যোগ করতে পারেন। এরপর মিনিট পনেরো ঢেকে রাখুন।

একটি প্যানে অল্প তেল দিয়ে তাতে দুটি ডিম পোচ করে নেবেন। খেয়াল রাখবেন ডিমের কুসুম যেন ভেঙে না যায়। ডিমের উপর ২ চামচ চিনি দিয়ে দিয়ে ডিম ভেজে নিতে হবে।

ডিম ভাজা হলে লম্বাভাবে ভাঁজ করে প্যান থেকে তুলে নিন। প্যানে তেল ব্রাশ করে তাতে ব্যাটার থেকে এক টেবিল চামচ নিয়ে পাটিসাপটা পিঠার মতো পাতলা করে দিয়ে ঢাকনা দিয়ে ৪/৫ মিনিট অল্প আঁচে রাখুন।

পিঠার উপর ভেজে রাখা ডিম দিয়ে ভাঁজ করে নিন। চুলার আঁচ কমিয়ে রাখবেন। এবার ভাঁজ করা ভাজা পিঠা প্যানের এক পাশে রেখে প্যানে আবারও ব্যাটার দিয়ে তাতে ভাঁজ করা পিঠা দিয়ে আরেকটি লেয়ার তৈরি করে নেবেন। পিঠা নামিয়ে টুকরো করে কেটে নেবেন। এরপর পরিবেশনের পালা।

সুন্দরভাবে পরিবেশন করুন এবং নিজে পরিবার নিয়ে আনন্দের সঙ্গে খেতে পারেন।

এ জাতীয় আরো খবর..
Classic Software Technology

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়: