সোমবার, ১৫ জুন ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন

বড় জয়ে সেমির স্বপ্ন টিকিয়ে রাখলো ভারত!

অর্থনীতি ডেস্ক
  • আপডেট টাইম : শনিবার, ৬ নভেম্বর, ২০২১
  • ১৩৩

নিউজটি শেয়ার করুন

নিজেদের শুরুর খারাপ বয়ে বেড়াচ্ছে টুর্ণামেন্ট শুরুর আগের ফেভারিট ভারত। পাকিস্তানের সঙ্গে ১০ উইকেটের হারেই যেনো বিশ্বকাপ থেকে ছিটকে গেছে কোহলির দল। পরের ম্যাচে কিউইদের কাছের হার সেটি আরো ঘনিভূত করে দিয়েছে। এরপর আর কিছুই হাতে নেই টিম ইন্ডিয়ার। নিজেদের ভালো খারাপ খেলার সঙ্গে তাকিয়ে থাকতে হচ্ছে অন্য দলগুলোর দিকেও।

এখন ভারতের সেমিফাইনালে খেলার সম্ভাবনা অনেক ‘যদি কিন্তু’র ওপর দাঁড়িয়ে। নিজেদের কাজটা সেরে রাখতে বড় ব্যবধানে জয় তুলে নিল স্কটল্যান্ডের বিপক্ষে। রোহিত শর্মা ও কে এল রাহুলের ব্যাটিং তাণ্ডবে সহজে ৮৬ রানের লক্ষে পৌঁছে ভারত। ৮ উইকেট হাতে রেখেই জয় পায় কোহলিরা।

৮৬ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ওপেনার রোহিত শর্মা ও কে এল রাহুল গড়েন ৭০ রানের জুটি। রোহিত ১৬ বলে ৩০ করে সাজঘরে ফেরেন। ১৮ বলে ফিফটি তুলে নেন রাহুল। অধিনায়ক বিরাট কোহেলির ব্যাট থেকে আসে ২। নিজের দ্বিতীয় বলে ছক্কা মেরে সহজ লক্ষে পৌঁছে দেন সুরিয়াকুমার জাদব। ৬ দশমিক ৩ বলে সহজ লক্ষে পৌঁছে যায় ভারত।

এ জাতীয় আরো খবর..
Classic Software Technology

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়: