সোমবার, ১৫ জুন ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন

নেইমার-এমবাপের ভরে জয় পেলো পিএসজি

অর্থনীতি ডেস্ক
  • আপডেট টাইম : রবিবার, ৭ নভেম্বর, ২০২১
  • ১৩৭

নিউজটি শেয়ার করুন

পিএসজিতে যোগ দিয়ে খুব বেশি সুবিধা করতে পারছেন না তারকা খেলোয়াড় মেসি। প্রথম গোল পেতেই লেগেছে বেশ কয়েকটি ম্যাচ। তবে সময়ের সঙ্গে সঙ্গে জ্বলে উঠছেন তিনি। আগে থেকেই দলে থাকা নেইমার ও কিলয়ান এমবাপের নৈপুণ্যে পিএসজির জয়রত ছুটছে। বোর্দোকে হারিয়ে লিগ ওয়ানের শীর্ষস্থান আরও মজবুত করল পিএসজি। প্রতিপক্ষের মাঠে শনিবার রাতে লিগ ম্যাচটি ৩-২ গোলে জিতেছে মাওরিসিও পচেত্তিনোর দল।

প্রথমার্ধে জোড়া গোল করেন নেইমার। তার দুই গোলেই অবদান রাখা এমবাপে বাড়ান ব্যবধান। শেষ দিকে দুটি গোল শোধ করে বোর্দো।

ম্যাচে গোলের উদ্দেশ্যে ৯টি শট নেয় পিএসজি, যার পাঁচটি ছিল লক্ষ্যে। আর বোর্দোর ১৮টি শটের ছয়টি লক্ষ্যে ছিল।

পেশির চোটে এই ম্যাচে ছিলেন না আর্জেন্টাইন তারকা মেসি। ছিলেন না তার জাতীয় দল সতীর্থ আনহেল দি মারিয়াও।

১৩ ম্যাচে ১১ জয় ও এক ড্রয়ে ৩৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে পিএসজি। সমান ম্যাচে ১০ পয়েন্ট কম নিয়ে দুইয়ে লঁস।

২৩ পয়েন্ট নিয়ে নিস তিনে, তাদের চেয়ে ১ পয়েন্ট কম নিয়ে মার্সেই চারে আছে। দুই দলই একটি করে ম্যাচ কম খেলেছে।

এ জাতীয় আরো খবর..
Classic Software Technology

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়: