সোমবার, ১৫ জুন ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন

নিউজিল্যান্ডে গিয়ে করোনায় আক্রান্ত হেরাথ

অর্থনীতি ডেস্ক
  • আপডেট টাইম : বুধবার, ১৫ ডিসেম্বর, ২০২১
  • ১২৩

নিউজটি শেয়ার করুন

নিউজিল্যান্ড সফররত বাংলাদেশ দলের সঙ্গী স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। যদিও দলের সঙ্গে যাওয়ার পর থেকে অন্যদের মতো তিনি এখনও কোয়ারেন্টিনে আছেন। দেশের শীর্ষ এক মিডিয়াকে এমন খবর নিশ্চিত করেছেন দলের এক সদস্য।

তাসমান পাড়ের দেশটিতে যাওয়ার পর বাংলাদেশ দলের সবাই দুবার করোনা পরীক্ষা করেছেন। সেই দুবারই সবাই নেগেটিভ ছিলেন। তবে তৃতীয় পরীক্ষায় কোভিড-১৯ পজিটিভ হন হেরাথ। করোনা ধরা পড়ায় হেরাথের কোয়ারেন্টিনের সময় বাড়তে পারে আরও।

এখন বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট তাকিয়ে আছে এ ব্যাপারে নিউজিল্যান্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় কি সিদ্ধান্ত নেয়।

এ জাতীয় আরো খবর..
Classic Software Technology

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়: