সোমবার, ১৫ জুন ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন

মেসি নেইমার’হীন দলে এমবাপ্পের জোড়া গোলে পিএসজির জয়

অর্থনীতি ডেস্ক
  • আপডেট টাইম : সোমবার, ২০ ডিসেম্বর, ২০২১
  • ১১১

নিউজটি শেয়ার করুন

বিশ্রামে লিওনেল মেসি। চোটের কারণে মাঠের বাইরে নেইমার। যেই চোটের কারণে জাতীয় দলের গুরুত্বপূর্ণ ম্যাচেও ছিলেন না ব্রাজিলায়ন স্টাইকার। একই কারণে পিএসজির হয়ে খেলতে পারছেন নেইমার। তবে কিলিয়ান এমবাপ্পের নৈপুণ্যে ফরাসি কাপের শেষ বত্রিশে জায়গা করে নিল পিএসজি। তৃতীয় রাউন্ডে রোববার রাতে ফরাসি ফুটবলের পঞ্চম স্তরের দল ফিগনিসের বিপক্ষে ৩-০ গোলে জিতেছে শিরোপাধারীরা।

এদিন ম্যাচের চতুর্থ মিনিটে এগিয়ে যেতে পারত প্রতিযোগিতাটির রেকর্ড ১৪ বারের চ্যাম্পিয়ন পিএসজি। ডি-বক্সের বাইরে থেকে ইকার্দির শট ঝাঁপিয়ে কর্নারের বিনিময়ে রক্ষা করেন গোলরক্ষক। দ্বাদশ মিনিটে সের্হিও রামোসের ক্রসে ইকার্দি জালে বল পাঠালেও অফসাইডের পতাকা তোলেন লাইন্সম্যান।

খেলার ষোড়শ মিনিটে সফল স্পট কিকে দলকে এগিয়ে নেন এমবাপ্পে। প্রতিপক্ষের ডি-বক্সে এই ফরোয়ার্ড নিজেই ফাউলের শিকার হলে পেনাল্টি দিয়েছিলেন রেফারি। ৩১তম মিনিটে স্পট কিকে ব্যবধান দ্বিগুণ করেন আর্জেন্টাইন ফরোয়ার্ড মাউরো ইকার্দি। এবারও এমবাপ্পে ফাউলের শিকার হলে পেনাল্টির বাঁশি বাজিয়েছিলেন রেফারি।

এ জাতীয় আরো খবর..
Classic Software Technology

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়: