বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন

আইসিএসবি পদকে পুরস্কৃত হল বিএটি বাংলাদেশ

অর্থনীতি ডেস্ক
  • আপডেট টাইম : বুধবার, ২২ ডিসেম্বর, ২০২১
  • ১২৭

নিউজটি শেয়ার করুন

দ্য ইনস্টিটিউট  অফ  চার্টার্ড  সেক্রেটারিজ  অফ  বাংলাদেশ (আইসিএসবি) এর ৮ম আইসিএসবি জাতীয় পুরস্কারে ভূষিত হলো বিএটি বাংলাদেশ।  ২০২০ সালে সেরা কর্পোরেট সুশাসন চর্চায় ম্যানুফ্যাকচারিং ক্যাটাগরিতে বিএটি বাংলাদেশকে এ সম্মাননা প্রদান করা হয়েছে।

সম্প্রতি রাজধানীর রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনে এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বিএটি বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক জনাব শেহ্‌জাদ মুনীম, বিএটি বাংলাদেশের  লিগ্যাল এন্ড এক্সটার্নাল এফেয়ার্স প্রধান জনাবা মুবিনা আসাফ ও  বিএটি বাংলাদেশের অন্যতম পরিচালক জনাব কে. এইচ. মাসুদ সিদ্দিকীর হাতে সম্মাননা স্মারক তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় বাণিজ্য মন্ত্রী জনাব টিপু মুনশি, এমপি।

সর্বত্র কর্পোরেট সুশাসন প্রতিষ্ঠা ও এর মান উন্নীতকরণে কোম্পানীসমূহ ও কর্পোরেট নেতৃত্ববৃন্দকে অনুপ্রাণিত করার লক্ষ্যে প্রতিবছর আইসিএসবি জাতীয় পদক প্রদান করা হয়।

এক বার্তায় জনাব শেহ্‌জাদ মুনীম বলেন, “এমন মর্যাদাপূর্ণ স্বীকৃতি পেয়ে ভালো লাগছে। বিএটি বাংলাদেশে আমরা সর্বদাই আমাদের ব্যবসার প্রতিটি ধাপে সর্বোত্তম সুশাসন নিশ্চিত করতে চেষ্টা করি। আমি মনে করি আইসিএসবির এই পুরষ্কার ভবিষ্যতে কর্পোরেট সুশাসন নিশ্চিতকরণে আমাদের অনুপ্রাণিত করবে এবং অন্যদের জন্য সুশাসনের মানদণ্ড হিসেবে অনুসরনীয় হয়ে উঠতে উদ্বুদ্ধ করবে। ”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এর চেয়ারম্যান জনাব শিবলী রুবাইয়াত-উল-ইসলাম। এছাড়াও বিভিন্ন ব্যাংক, এনবিএফআই, ইন্স্যুরেন্স ও ম্যানুফ্যাকচারিং কোম্পানির কর্পোরেট নেতৃত্ববৃন্দ সম্মানিত অতিথি হিসেবে উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করে

এ জাতীয় আরো খবর..
Classic Software Technology

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়: