বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন

পরীমনি-রোশানের ‘মুখোশ’-এর টাইটেল সং প্রকাশ

অর্থনীতি ডেস্ক
  • আপডেট টাইম : সোমবার, ৩ জানুয়ারী, ২০২২
  • ১৫৮

নিউজটি শেয়ার করুন

প্রকাশ পেল ঢাকায় চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনি ও চিত্রনায়ক রোশান জুটি অভিনীত মুখোশ সিনেমার টাইটেল সং। আগামী ২১ জানুয়ারি সিনেমাটির মুক্তি উপলক্ষে রোববার রাত ৯টায় দিকে টাইগার মিডিয়ার ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়েছে গানটি। এ উপলক্ষে রাজধানীর বনানীর এক রেস্টুরেন্টে আয়োজন করা হয় টাইটেল সং প্রকাশ অনুষ্ঠানের।

এতে উপস্থিত ছিলেন সিনেমাটির পরিচালক ইফতেখার শুভ, চিত্রনায়িকা পরীমনি, চিত্রনায়ক জিয়াউল রোশানসহ অন্য শিল্পী ও কলাকুশলীরা।

অনুষ্ঠানে ইফতেখার শুভ বলেন, ‘করোনাসহ নানা প্রতিকূলতার মধ্য দিয়ে এই সিনেমাটির কাজ শেষ করেছি আমরা। এটি আমার প্রথম সিনেমা, তাই চিন্তা-উত্তেজনা দুটিই বেশি। আগামী ২১ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি। এই উপলক্ষেই আজকে সিনেমাটির টাইটেল সং প্রকাশ করা। আমার বিশ্বাস সিনেমাটির প্রতিটি গান শ্রোতাদের মন ছুঁয়ে যাবে।’

মুখোশের টাইটেল সং গেয়েছেন কণ্ঠশিল্পী নোবেল। আব্রাহাম তামিমের কথায় এটির সংগীত আয়োজন করেছেন আহমেদ হুমায়ুন।

এ জাতীয় আরো খবর..
Classic Software Technology

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়: