বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন

চাঞ্চল্যকর রাসেল হত্যা মামলার প্রধান আসামী হৃদয় গ্রেফতার

অর্থনীতি ডেস্ক
  • আপডেট টাইম : শনিবার, ৮ জানুয়ারী, ২০২২
  • ১৮৯

নিউজটি শেয়ার করুন

র‍্যাব- ৮, সিপিসি-১ ( পটুয়াখালী ক্যাম্প) রাজধানীর তুরাগ থানার স্ত্রীর সঙ্গে পরকীয়ার সন্ধেহে বন্ধু রাসেল (২২) কে হত্যার চাঞ্চল্যকর মামলার প্রধান আসামী হৃদয় (২০) কে গ্রেফতার করেছে। আজ ৮ জানুয়ারী শনিবার বেলা সাড়ে ১১ টার দিকে পটুয়াখালী র‍্যাব ক্যাম্পে এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। এতে বিস্তারিত জানানো হয়।

এ প্রেস ব্রিফিং এ উক্ত আসামী গ্রেফতারের তথ্য জানান, মোঃ শহিদুল ইসলাম, লেঃ কমান্ডার, বিএন কোম্পানী কমান্ডার র‍্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্প। এসময় উক্ত র‍্যাব ক্যাম্পের নানা স্তরের কর্মকর্তা বৃন্দ ও পটুয়াখালী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোজাহিদুল ইসলাম প্রিন্স সহ বিভিন্ন মিডিয়ার প্রতিনিধিরা উপস্হিত ছিলেন।

ক্যাম্পের অধিনায়কের নেতৃত্বে ৭ জানুয়ারী রাতে বরগুনা জেলার আমতলী থানাধীন আঠার গাছিয়া ইউপির দক্ষিন গাজীপুর ৯ নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ মনিরুল ফকির এর বাসা হতে একটি চৌকস আভিযানিক দল অভিযান চালিয়ে চাঞ্চল্যকর হত্যা মামলার এজাহার নামীয় প্রধান আসামী মোঃ ইমাম হাসান হৃদয়, পিতা- মোঃ ইসমাইল হোসেন, সাং কুমিল্লা, ময়নামতি,থানা- মুরাদনগর,জেলা- কুমিল্লা বর্তমান ঠিকানা( সাং- বৃন্দাবন বস্তি, উত্তরা ১৭ নং সেক্টর, থানা- তুরাগ,জেলা- ঢাকা কে আটক করে।

এ জাতীয় আরো খবর..
Classic Software Technology

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়: