সোমবার, ১৫ জুন ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন

নতুন ভূমিকায় কুমিল্লার হয়ে ফিরলেন স্টিভ রোডস

অর্থনীতি ডেস্ক
  • আপডেট টাইম : সোমবার, ১৭ জানুয়ারী, ২০২২
  • ৮৪

নিউজটি শেয়ার করুন

২০১৯ সালে বিশ্বকাপের পর বাংলাদেশের দায়িত্ব ছেড়ে যখন যাচ্ছেন স্টিভ রোডস, তখন গিয়েছিলেন খানিকটা নিরবে-নিভৃতেই। তার প্রায় আড়াই বছর পর সেই রোডস যখন আবারও ফিরেছেন বাংলাদেশে, তখনও আলোড়ন পড়ল না তেমন। তবে এবার বাংলাদেশের কোচ হিসেবে নয়, জায়গা বদলে গেছে তার, কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে কাজ করবেন তিনি।

পরিবর্তন আছে তার ভূমিকাতেও। আগেরবার সর্বেসর্বা, মাশরাফি-সাকিবদের কোচ ছিলেন তিনি। এবার ভূমিকা বদলে যাচ্ছে তার। এখানে তিনি কাজ করবেন পরামর্শক হিসেবে। জানিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের একটি সূত্র।

কুমিল্লার হয়ে কাজ করতে রোডস বাংলাদেশে পা রেখেছেন ১৫ জানুয়ারি। তবে তখন তার ভূমিকা কী হবে এ বিষয়ে কিছু জানা যায়নি। জাতীয় দলের সাবেক এই কোচকেই কি অবশেষে নিজেদের প্রধান কোচ করে নিচ্ছে? এমন গুঞ্জনও ছড়াচ্ছিল বেশ।

এ জাতীয় আরো খবর..
Classic Software Technology

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়: