শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন

ঝিনাইদহে গাড়িসহ ২৯৬ বোতল ফেন্সিডিল উদ্ধার

অর্থনীতি ডেস্ক
  • আপডেট টাইম : সোমবার, ২৪ জানুয়ারী, ২০২২
  • ১৫৩

নিউজটি শেয়ার করুন

ঝিনাইদহে প্রাইভেটকার ভর্তি ২৯৬ বোতল ফেন্সিডিলসহ হামিদুল ইসলাম (৪২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৬। আজ সোমবার মাগুরা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। হামিদুল ইসলাম চুয়াডাঙ্গার আকন্দবাড়িয়া গ্রামের আমির হামজার ছেলে।

র‌্যাব-৬, সিপিসি-২ (ঝিনাইদহ ক্যাম্প) এর একটি বিশেষ আভিযানিক দল গোয়েন্দা তথ্যের মাধ্যমে জানতে পারে যে, মাদকসহ একটি প্রাইভেটকার যশোর হতে ফরিদপুর যাবে।

খবর পেয়ে কোম্পানী অধিনায়কের নেতৃত্বে আভিযানিক দলটি মাগুরা জেলার সদর থানাধীন টেক্সটাইল মিলগেইটের সামনে যশোর টু মাগুরাগামী মহাসড়কের উপর চেকপোষ্ট বসিয়ে একটি প্রাইভেটকার হতে হামিদুল ইসলামকে গ্রেফতার করা হয়।

সে সময় তার কাছ থেকে ২৯৬ বোতল ফেন্সিডিল, ০১ টি প্রাইভেটকার, ০১টি মোবাইল, ০২টি সিমকার্ড এবং নগদ-৬,০০০/-টাকাসহ উদ্ধার করা হয়।

 

এ জাতীয় আরো খবর..
Classic Software Technology

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়: