রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন

কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

অর্থনীতি ডেস্ক
  • আপডেট টাইম : বুধবার, ২৬ জানুয়ারী, ২০২২
  • ১৫৯

নিউজটি শেয়ার করুন

কুষ্টিয়ায় র‌্যাবের বিশেষ অভিযানে ২৮ বোতল ফেন্সিডিল সহ ২ জন নারী মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। র‍্যাব জানায়, র‌্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার ইলিয়াস খানের নেতৃত্বে একটি চৌকষ আভিযানিক দল ২৫ জানুয়ারি ২০২২ রাতে ‘‘কুষ্টিয়া জেলার সদর থানাধীন পৌরসভা এলাকার টি এন্ড টি রোড থানাপাড়ায় যাইয়ান হোটেল খাওয়া দাওয়া এন্ড রেষ্টুরেন্ট এর ২য় তলায় ’’ একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ২৮ বোতল,ফেন্সিডিল উদ্ধার করে। যার আনুমানিক মূল্য- ২৮,০০০/- (আটাশ হাজার) টাকা, ৩টি মোবাইল , ৩ টি সীম সহ দুই নারীকে আটক করে।

গ্রেপ্তারকৃতদের বাড়ি কুষ্টিয়া সদর উপজেলার ইবি থানাধীন হরিয়াণ ঘাট এলাকার আনন্দ মন্ডলের স্ত্রী পাপিয়া খাতুন (৪০),ও কুষ্টিয়া সদর থানাধীন গোপালপুর এলাকার আবু বক্কর সিদ্দিক ওরফে রানার স্ত্রী উর্মি খাতুন (২৯)। উদ্ধারকৃত আলামত সহ ধৃত আসামীদে”র বিরুদ্ধে কুষ্টিয়া জেলার সদর মডেল থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং ২৬ শে জানুয়ারি ২০২২ বুধবার সকালে তাদেরকে থানার মাধ্যমে আদালতে হাজির করে কারাগারে পাঠানো হবে। বিষয়টি নিশ্চিত করেছেন সদর মডেল থানার মাদকের বিরুদ্ধে জিহাদকারী অফিসার ইনচার্জ মোঃ ছাব্বিরুল আলম।

এ জাতীয় আরো খবর..
Classic Software Technology

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়: