রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন

কুষ্টিয়ার অবৈধ বালি ব্যবসায়ীদের দৌরাত্ম, সাহেব নগর গ্রাম বিলুপ্তির পথে

অর্থনীতি ডেস্ক
  • আপডেট টাইম : বুধবার, ২৬ জানুয়ারী, ২০২২
  • ১০৭

নিউজটি শেয়ার করুন

অবৈধ বালি ব্যবসায়ীদের কারণে পদ্মার অব্যাহত ভাঙনে কুষ্টিয়া মিরপুর উপজেলার তালবাড়িয়া ইউপির সাহেব নগর গ্রাম বিলুপ্তির পথে । জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের সভাপতি এবং কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের সংসদ সদস্য হাসানুল হক ইনু ২৫ জানুয়ারি মঙ্গলবার এক বিবৃতিতে বলেছেন, তার নির্বাচনী এলাকা কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার তালবাড়ীয়া ইউনিয়ন, বারুইপাড়া ইউনিয়ন, বহলবাড়ীয়া ইউনিয়ন এবং ভেড়ামারা উপজেলার বাহিরচর ইউনিয়নের মুন্সিপাড়া অংশে পদ্মা নদীর পারে অস্বাভাবিক ও ভয়াবহ ভাঙ্গন চলছে।

ইতিমধ্যেই এসব ইউনিয়নে পদ্মার ভাঙ্গনে অনেক ঘরবাড়ি ও ফসল জমি বিলিনের মুখে পরেছে। এই ভাঙ্গনে খুলনা থেকে পাকশি-ভেড়ামারা পয়েন্টে পদ্মা নদীর উপর লালন সেতু হয়ে পঞ্চগড় পর্যন্ত মহাসড়ক ঝুঁকির মধ্যে পরেছে। মিরপুর উপজেলার তালবাড়ীয়া ইউনিয়নের তালবাড়িয়া বালুর ঘাট, বারুইপাড়া ইউনিয়নের মির্জাপুর বালু মহল এবং বহলবাড়ীয়া ইউনিয়নের সাহেব নগর পয়েন্টে দ্রুত গতিতে পার ভাঙ্গতে ভাঙ্গতে পদ্মা নদী এই মহাসড়কের মাত্র ২৫০ থেকে ৩০০ মিটারের কাছাকাছি চলে এসেছে।

তিনি বলেন, খুলনা-পঞ্চগড় মহাসড়ক মোংলা বন্দরসহ সমগ্র খুলনা বিভাগের সাথে রাজশাহী ও রংপুর বিভাগের যোগাযোগ, পণ্যপরিবহন, আমদানি-রপ্তানিসহ জাতীয় অর্থনীতির জন্য খুবই গুরুত্বপূর্ণ। জনাব হাসানুল হক ইনু জাতীয় গুরুত্বপূর্ণ জরুরি কর্তব্য বিবেচনা করে খুলনা-পঞ্চগড় মহাসড়ক রক্ষায় দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য পানিসম্পদ মন্ত্রণালয়সহ সরকারের সংশ্লিষ্ট সকল বিভাগের প্রতি আহবান জানিয়েছেন।

এ জাতীয় আরো খবর..
Classic Software Technology

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়: