বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন

প্রভাষক মহিদুল সড়ক দুর্ঘটনায় নিহত

অর্থনীতি ডেস্ক
  • আপডেট টাইম : বুধবার, ২৬ জানুয়ারী, ২০২২
  • ১৩১

নিউজটি শেয়ার করুন

ঝিনাইদহ সদর উপজেলার আলহাজ্ব মশিউর রহমান ডিগ্রি কলেজের সমাজ কল্যাণ বিভাগের প্রভাষক মহিদুল ইসলাম এক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।

আজ আনুমানিক সকাল ১১ টার দিকে মাধবপুর গ্রামের শামসুল ইসলামের বাড়ির পাশে কালীগঞ্জ-ডাকবাংলা সড়কে কালীগঞ্জগামী একটি ট্রাক ( ঝিনাইদহ ট ১১ ১০২৯) তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

প্রভাষক মহিদুল ইসলামের মৃত্যুতে এলাকার শিক্ষক শিক্ষার্থীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। উল্লেখ্য যে, করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও খোলা রাখা হয়েছে ওই কলেজটি।

এ জাতীয় আরো খবর..
Classic Software Technology

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়: