মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন

শায়েস্তাগঞ্জে প্রবাসীর গাড়িতে ডাকাতি

অর্থনীতি ডেস্ক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৭ জানুয়ারী, ২০২২
  • ১০৭

নিউজটি শেয়ার করুন

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে সৌদি থেকে ফেরার পথে প্রবাসীর গাড়ি ডাকাতি। এ ঘটনায় বাহুবলের দুই ডাকাতকে গ্রেফতার করেছে শায়েস্তাগঞ্জ থানা পুলিশ। সোমবার রাত ২টার দিকে সদর উপজেলার ছোট বহুলা গ্রামের প্রবাসী কাজল মিয়াসহ তার স্বজনরা মাইক্রোবাসযোগে ঢাকা থেকে বাড়ির উদ্যেশ্যে রওয়ানা হয়। পথিমধ্য ঢাকা-সিলেট মহাসড়কের পুরাসুন্দাগামী রাস্তা ও সুতাং ব্রীজের মাঝামাঝি স্থান ঢাকা-সিলেট মহাসড়কের উপর ৭/৮ জনের একটি ডাকাত দল রাস্তা আটকিয়ে তাদের গতিরোধ করে।

এসময় তাদেরকে মারধর ও অস্ত্রের মুখে জিম্মি করে সৌদি ফেরত যাত্রী মোঃ কাজল মিয়ার (৪৩) সঙ্গে থাকা সকল মালামাল লুট করে নিয়া যায়। পরে এ ঘটনায় শায়েস্তাগঞ্জ থানায় ডাকাতির মামলা হয়। মামলার পরপরই বিশেষ অভিযানে নামে পুলিশ। উদ্ধার করা হয় ডাকাতির কাজে ব্যবহৃত পিকআপ গাড়ী। গ্রেপ্তার করা হয় বাহুল উপজেলার দক্ষিণ ডুবাঐ গ্রামের শহীদ মিয়ার পুত্র আব্দুল ওয়াহিদ রুবেল ও একই গ্রামের গিয়াস উদ্দিনের পুত্র ইব্রাহিম মিয়াকে।

পরে তাদের দেয়া তথ্যমতে উদ্ধার করা হয় লুন্ঠিত মালামাল। গ্রেপ্তারকৃতদের আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তি মূলক জবানবন্দি গ্রহন শেষে কারাগারে প্রেরণ করা হয়।

এ জাতীয় আরো খবর..
Classic Software Technology

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়: