মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন

মৌসুমী-ডিপজল-অরুণা গাইলেন এক সঙ্গে

অর্থনীতি ডেস্ক
  • আপডেট টাইম : শুক্রবার, ২৮ জানুয়ারী, ২০২২
  • ১৫৭

নিউজটি শেয়ার করুন

চলচ্চিত্র সমিতির নির্বাচন উপলক্ষ্যে তারার মেলা জমেছে । আজ সকাল থেকেই এফডিসিতে আসতে শুরু করেন অভিনেতা-অভিনেত্রীরা। হচ্ছে আড্ডা। সকালে এক সঙ্গে মৌসুমী-ডিপজল-অরুণা গাইলেন ‘হারজিৎ চিরদিন থাকবে, তবুও এগিয়ে যেতে হবে/ বাধা-বিঘ্ন না পেরিয়ে বড় হয়েছে কে কবে/’- বাংলা সিনেমার কালজয়ী একটি গান। এটি গেয়েছিলেন আবিদা সুলতানা। গাজী মাজহারুল আনোয়ারের লেখা গানটিতে সুর দিয়েছিলেন সত্য সাহা। এটি প্রথম ব্যবহৃত হয় ‘পুরস্কার’ সিনেমায়।

সেই কালজয়ী গান সবার সম্মুখেই গাইতে দেখা গেল সিনেমার তিন তারকাকে। তারা হলেন চিত্রনায়িকা মৌসুমী, অরুণা বিশ্বাস ও খলঅভিনেতা ডিপজল। শুক্রবার (২৮ জানুয়ারি) বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন চলাকালীন তারা যৌথকণ্ঠে গানটিতে গেয়ে শোনান।

উল্লেখ্য, সকাল সোয়া ৯টা থেকে শুরু হয়েছে শিল্পী সমিতির নির্বাচনের ভোটগ্রহণ। প্রথম ভোটটি দিয়েছেন এবারের সভাপতি পদপ্রার্থী ইলিয়াস কাঞ্চন। এরপর একে একে অন্য প্রার্থীরাও ভোট দেন। আর বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সাধারণ ভোটারদের উপস্থিতিও বাড়তে থাকে।

এ জাতীয় আরো খবর..
Classic Software Technology

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়: