সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন

৬ ফেব্রুয়ারি থেকে জেএসসি পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্ড বিতরণ

অর্থনীতি ডেস্ক
  • আপডেট টাইম : বুধবার, ২ ফেব্রুয়ারী, ২০২২
  • ১০০

নিউজটি শেয়ার করুন

শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ২০২১ সালের জেএসসি পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্ড আগামী ৬ ফেব্রুয়ারি থেকে বিতরণ শুরু করবে ঢাকা বোর্ড। ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই কার্ড বিতরণ।

মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক অধ্যাপক মোহাম্মদ আবুল মনছুর ভূঞাঁ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা শিক্ষা বোর্ডের আওতাধীন অনুমোদিত সব শিক্ষাপ্রতিষ্ঠানে ২০২১ সালে অষ্টম শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্ড আগামী ৬ থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বিতরণ করা হবে। এ সময়ের মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান বা প্রতিনিধির মাধ্যমে রেজিস্ট্রেশন কার্ড সংগ্রহ করতে হবে।

এ জাতীয় আরো খবর..
Classic Software Technology

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়: