সোমবার, ১৫ জুন ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন

হাইকোর্টে জায়েদ খান, প্রার্থিতা বাতিলের বৈধতা চ্যালেঞ্জ

অর্থনীতি ডেস্ক
  • আপডেট টাইম : সোমবার, ৭ ফেব্রুয়ারী, ২০২২
  • ৭৪

নিউজটি শেয়ার করুন

প্রতিদিনিই নতুন খবরের শিরোনাম হচ্ছে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের বিষয়। আজ নিপুনতো কাল জায়েদ খান। যদিও ইলিয়াস কাঞ্চন ও মিশা সওদাগর এই দিক থেকে অনেকটা পিছিয়ে। এবার বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদের প্রার্থিতা বাতিল সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে আপিল করেছেন জায়েদ খান।

আজ সোমবার (৭ ফেব্রুয়ারি) তার আইনজীবী নাহিদ সুলতানা যুথি বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন। বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চে এ আবেদন করা হয়েছে।

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের নির্বাচনের প্রাথমিক ফলাফলে সাধারণ সম্পাদক পদে জয়ী হওয়া জায়েদ খানের প্রার্থিতা বাতিল করা হয়েছে। এর ফলে তিনি হারিয়েছেন পদ।

শনিবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নির্বাচনের আপিল বোর্ডের চেয়ারম্যান সোহানুর রহমান সোহান এক সভা শেষে এ সিদ্ধান্ত ঘোষণা করেন। একই সঙ্গে নায়িকা নিপুণকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী ঘোষণা করেন।

এ জাতীয় আরো খবর..
Classic Software Technology

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়: