বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন

আইপিএলে খেলা হচ্ছে না সাকিবের

অর্থনীতি ডেস্ক
  • আপডেট টাইম : রবিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২২
  • ৬৫

নিউজটি শেয়ার করুন

বিশ্বসেরা ক্রিকেটার বাংলাদেশ ক্রিকেটের আইকন সাকিব আল হাসান এর এবার আইপিএল খেলা হচ্ছে না। আইপিএলের পঞ্চদশ আসরের মেগা নিলামের দ্বিতীয় দিন চলছে। গতকাল শনিবার প্রথম দিনে সাকিব আল হাসানের নাম নিলামে উঠলেও কোনো দল তার প্রতি আগ্রহ দেখায়নি। আজ শেষ মুহূর্তে ফের তার নাম ওঠানো হয় নিলামে। ফলাফল একই।

২০১১ সালের পর এই প্রথম আইপিএলে দুই দফা নিলাম শেষেও দল পেলেন না সাকিব! এর আগে ২০২০ আইপিএলে নিষেধাজ্ঞার কারণে তার আইপিএল খেলা হয়নি। পরের বছর আবারও তাকে দলে নেয় কলকাতা নাইট রাইডার্স। এছাড়া ২০১৩ সালে চোটের কারণে তিনি আইপিএল খেলেননি।

 

এ জাতীয় আরো খবর..
Classic Software Technology

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়: