শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন

আগামী সাতদিনের প্রথমার্থে উজ্জ্বল সূর্যকিরণ থাকবে সাড়ে ৭ ঘণ্টা

অর্থনীতি ডেস্ক
  • আপডেট টাইম : বুধবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২২
  • ১১০

নিউজটি শেয়ার করুন

আগামী সাতদিনের প্রথমার্থে সূর্যকিরণের গড় উজ্জ্বলতা থাকবে সাড়ে ছয় থেকে সাড়ে সাত ঘণ্টা। আর শেষার্ধে রয়েছে বৃষ্টিপাতের আভাস। আবহাওয়াবিদ এস এম মাহমুদুল হক এ তথ্য জানিয়েছেন। সূর্যকিরণ বাড়া ছাড়াও বাষ্পীভবনও বেশি হবে। এক্ষেত্রে দৈনিক গড় বাষ্পীভবন হবে তিন থেকে চার মিলিমিটার।

আগামী সাতদিনের প্রথমার্ধে দেশের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। দ্বিতীয়ার্ধে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক স্থানে এবং রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু স্থানে অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা (৪-১০ মি.মি./দিন)বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এছাড়া দেশের অন্যত্র আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে।

এছাড়া শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তরাঞ্চল, পশ্চিমাঞ্চল ও মধ্যাঞ্চলের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরণের কুয়াশা পড়বে।

এ জাতীয় আরো খবর..
Classic Software Technology

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়: