রবিবার, ১৭ মে ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন

পঞ্চগড়ে পাথর ব্যবসাহীকে হত্যার অভিযোগ

অর্থনীতি ডেস্ক
  • আপডেট টাইম : রবিবার, ৬ মার্চ, ২০২২
  • ৩৬৯

নিউজটি শেয়ার করুন

পঞ্চগড় সদর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও পাথর ব্যবসায়ি গোলাম আযমের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার রাত ১০ টায় নিজের শয়ন কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। গোলাম আযম সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের ঘাটিয়া পাড়া গ্রামের মৃত নূরুল ইসলামের ছেলে ।

পুলিশের ধারণা তাকে মাথায় আঘাত করে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তবে হত্যায় কারা জড়িত এ ব্যাপারে তাৎক্ষণিক কিছুই জানাতে পারেনি পুলিশ ।

এ ঘটনায় গোলাম আযমের পরিবারের লোকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আসামী শনাক্তের জন্য পিবিআইসহ পুলিশের বেশ কয়েকটি ইউনিট কাজ করছে।

স্থানীয়রা জানায়, সন্ধ্যার পর গোলাম আযমের মেয়ে তার বাবাকে ডাকতে কক্ষে ঢুকলে তাকে রক্তাক্ত অবস্থায় বিছানায় পড়ে থাকতে দেখে চিৎকার করে ওঠে। পরিবারের অন্যান্য সদস্যরা জানতে পারলে পুলিশ কে খবর দেয়া হয়। পুলিশের ধারণা তাকে হত্যা করা হয়েছে অনেক আগেই। এ ব্যাপারে আজ সকালে সদর ওসি হুমায়ুন কবির জানান, অবশ্যই খুনি ধরা পড়বে তদন্ত চলছে–

এ জাতীয় আরো খবর..
Classic Software Technology

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়: