শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন

জার্মানির ১৫০০ ক্ষেপণাস্ত্র ইউক্রেনে

অর্থনীতি ডেস্ক
  • আপডেট টাইম : শনিবার, ২৬ মার্চ, ২০২২
  • ১২৮

নিউজটি শেয়ার করুন

জার্মানির দেওয়া ১৫০০ স্ট্রেলা বিমানবিধ্বংসী ক্ষেপণাস্ত্র ও ১০০ এমজি৩ মেশিনগানের চালান ইউক্রেনে পৌঁছেছে। ইউক্রেন সরকারের কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে জার্মান প্রেস এজেন্সি। গত বুধবার জার্মানির পররাষ্ট্রমন্ত্রী আনালিনা বেয়ারবক বলেছিলেন, সরবরাহে বিলম্বের পর স্ট্রেলা ক্ষেপণাস্ত্রের আরেকটি চালান ইউক্রেনের পথে রয়েছে। খবর বিবিসির।

বিরোধপূর্ণ অঞ্চলে অস্ত্র না পাঠানোর ঐতিহাসিক নীতি থেকে সরে এসে ইউক্রেনে রাশিয়ার সামরিক আগ্রাসনের প্রেক্ষিতে অস্ত্র পাঠালো জার্মানি।

জার্মানির পররাষ্ট্রমন্ত্রী আনালিনা বেয়ারবক বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, এই পরিস্থিতিতে আমরা সবচেয়ে বড় অস্ত্র সরবরাহকারী দেশের একটি। এ জন্য গর্বিত নই। তবে ইউক্রেনকে সাহায্য করতে এটা আমাদের করতে হবে।

সূত্র: বিবিসি

 

এ জাতীয় আরো খবর..
Classic Software Technology

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়: