মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন

চন্দ্রগঞ্জ ইসলামী ব্যাংকের শাখায় ইফতার মাহফিল অনুষ্ঠিত

অর্থনীতি ডেস্ক
  • আপডেট টাইম : শনিবার, ৯ এপ্রিল, ২০২২
  • ১০৭

নিউজটি শেয়ার করুন

‘ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড’ চন্দ্রগঞ্জ (লক্ষ্মীপুর) শাখায় আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার বিকেলে সর্বজনীন কাল্যাণে মাহে রমযান শীর্ষক এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় ব্যাংকের শাখা ব্যবস্থাপক মোহাম্মদ মহি উদ্দিন মাহমুদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নোয়াখালীর ইসলামী ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও জোন প্রধান মুহাম্মদ কামরুল বারী ইমামী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সোনাইমুড়ী হামিদিয়া কামিল মাদ্রাসা অধ্যক্ষ মাওলানা সাইফুল্লাহ মনির, চন্দ্রগঞ্জ কারামতিয়া কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ মোশররফ হোসাইন, চন্দ্রগঞ্জ থানার ১৪ দলীয় ঐক্য জোট এর আহবায়ক এম ছাবির আহাম্মদ।

এই সময় আরো উপস্থিত ছিলেন, চন্দ্রগঞ্জ নিউ মার্কেট পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, কোষাধ্যক্ষ শাহ আলম, সাংবাদিক সোহেল মাহমুদ মিলন, মো. আলাউদ্দিন, মহি উদ্দিন লিটনসহ ব্যাংকের গ্রাহক ও ব্যবসায়ী বৃন্দ। আলোচনা শেষে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

এ জাতীয় আরো খবর..
Classic Software Technology

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়: