মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন

খালেদা জিয়ার সুস্থতা কামনায় নোয়াখালীতে ইফতার ও দোয়া অনুষ্ঠিত

অর্থনীতি ডেস্ক
  • আপডেট টাইম : বুধবার, ২০ এপ্রিল, ২০২২
  • ১১৬

নিউজটি শেয়ার করুন

জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদের আয়োজনে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ইয়তার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার নোয়াখালী জেলা আহ্বায়ক এডভোকেট এম খলিলুর রহমান খলিল এর সভাপতিত্বে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় ।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ আব্দুর রহমান প্রধান বক্তা জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদ (জিসপ) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি এম গিয়াস উদ্দিন খোকন বিশেষ অতিথি বৃন্দ যথাক্রমে জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এডভোকেট এ,বি,এম জাকারিয়া, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ দিদার হোসেন।

এছাড়াও নোয়াখালী জেলা বিএনপির সহ তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সৈয়দ রেজা রাব্বি,নোয়াখালী জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম, জিসপ নোয়াখালী জেলা শাখার যুগ্ন আহবায়ক মোঃ হুমায়ুন কবির, আব্দুল মান্নান ভূঁইয়া,মোঃ জিয়াউল হক চৌধুরী সিহাব, গোলাম রাব্বানী, আবুল হাশেম ভূঁইয়া,ইয়াছিন আরাফাত সম্রাট, বিপ্লব বড়ুয়া,মোঃ বেলাল হোসেন, কোরবান আলী ও জাকির হোসেন সবুজ সহ সংশ্লিষ্ট নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।

এ জাতীয় আরো খবর..
Classic Software Technology

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়: