রবিবার, ১৭ মে ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন

৬ কোটি টাকা মূল্যের সৌদি রিয়াল আটক

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩০ জুন, ২০২২
  • ৬৯

নিউজটি শেয়ার করুন

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এমিরেটস চেক ইন কাউন্টারের প্যাসেঞ্জারস হোল্ড ব্যাগেজ স্ক্রীনিং রুম থেকে পাওয়া একটি লাগেজজ থেকে বিপুল পরিমাণ সৌদি রিয়াল আটক করা হয়। আটককৃত সৌদি রিয়ালের পরিমাণ ২২ লক্ষ ৯৯ হাজার ৫০০ টাকা। বাংলাদেশী মুদ্রায় যার পরিমাণ প্রায় ৬ কোটি টাকা । বুধবার (২৯জুন) রাত সাড়ে ৯ টার দিকে এ মুদ্রা আটক করা হয়।

ঢাকা কাস্টম হাউস প্রিভেন্টিভ সূত্র জানায়, এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটের ( EK 585 ) চেকিং চলাকালীন সময়ে প্যাসেঞ্জারস হোল্ড ব্যাগেজ স্ক্রীনিং রুমের স্ক্যানিং মেশিনে লাগেজটি স্ক্যান করা হলে মুদ্রা সদৃশ বস্তুর অস্তিত্ব পাওয়া যায়। লাগেজটির মালিককে খোঁজাখুঁজি করে না পাওয়ায় পরবর্তীতে এভিয়েশন সিকিউরিটি ও কাস্টমস গোয়েন্দা কর্মকর্তার সহায়তায় লাগেজটি কাস্টমস হলে এনে অন্যান্য সংস্থার উপস্থিতিতে খোলা হয়। লাগেজে থাকা ৩১ টি শার্টের ভেতরের কাগজের বোর্ডের মধ্য মুদ্রা গুলো বিশেষ কায়দায় লুকায়িত অবস্থায় রাখা ছিল।

তবে যাত্রীকে খুঁজে না পাওয়া গেলেও লাগেজের সাথে থাকা ট্যাগ থেকে এমিরেটস কাউন্টার, ইমিগ্রেশন ও এভিয়েশন সিকিউরিটির সহায়তায় যাত্রীর বিস্তারিত তথ্য পাওয়া যায়।
যাত্রী মামুন খান এমিরেটস এয়ারলাইন্সের EK 585 ফ্লাইট যোগে দুবাই যাওয়ার জন্য চেক ইন কমপ্লিট করেন। কিন্তু তিনি ইমিগ্রেশন কমপ্লিট না করেই এয়ারপোর্ট প্রস্থান করেন।
এ বিষয়ে তদন্ত চলছে জানিয়ে ঢাকা কাস্টমস হাউসের এক কর্মকর্তা জানান, আটককৃত বৈদেশিক মুদ্রা ও লাগেজ ট্যাগের সাথে থাকা তথ্যের ভিত্তিতে বর্ণিত যাত্রীর বিরুদ্ধে বিমান বন্দর থানায় ফৌজদারী মামলা দায়ের প্রক্রিয়াধীন ।

এছাড়া আটককৃত মুদ্রা কাস্টমস মূল্যবান গুদামে জমা করা হবে। একই সঙ্গে কাস্টমস আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ জাতীয় আরো খবর..
Classic Software Technology

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়: