মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন

ইউজিসিতে সদস্য পদে আবারো নিয়োগ পেলেন ড. সাজ্জাদ হোসেন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : সোমবার, ৫ জুন, ২০২৩
  • ১০০

নিউজটি শেয়ার করুন

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন- ইউজিসিতে দ্বিতীয় মেয়াদ সদস্য পদে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. সাজ্জাদ হোসেন। এর আগে একই পদে তিনি চার বছর এ দায়িত্ব পালন করেছিলেন।

সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে নিয়োগের এই প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতির আদেশক্রমে দ্বিতীয় মেয়াদ শর্তসাপেক্ষে ইউজিসির পুরনো কালীন সদস্য হিসেবে নিয়োগ দেওয়া হলো।

শর্তগুলোর মধ্যে বলা হয়েছে, চার বছরের জন্য এই নিয়োগ পত্র দেওয়া হল, তবে সরকার চাইলে নির্ধারিত মেয়াদ শেষ হওয়ার আগে অব্যাহতি পত্র দিতে পারে। এর আগে সদস্য হিসেবে তিনি যে বেতন ভাতা পেয়েছেন, দ্বিতীয় মেয়াদে একই বেতন ভাতা প্রাপ্য হবেন । বিধি অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা পাবেন। এই নিয়োগ তার যোগদানের তারিখ হবে কার্যকর হবে।

এর আগে প্রযুক্তিবিদ ড. সাজ্জাদ হোসেন ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)-এ কম্পিউটার সায়েন্স এন্ড ইন্জিনিয়ারিং বিভাগে অধ্যাপকের দায়িত্ব পালন করেছেন। যুক্তরাষ্ট্রের আইটি প্রতিষ্ঠান ‘পিপল এন টেক’ এর উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছিলেন । দেশে ও বিদেশে প্রায় ২০ বছরের ও বেশী সময় ধরে শিক্ষকতাসহ অন্যন্য পেশায় নিযুক্ত ছিলেন।

তিনি চট্টগ্রাম জেলায় ১৯৬৮ সালের ১৬ ডিসেম্বর জন্মগ্রহণ করেন। ফৌজদারহাট ক্যাডেট কলেজ এবং এর পর চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষে যুক্তরাষ্ট্রের পোর্টল্যান্ড ইউনিভার্সিটি থেকে কম্পিউটার সায়েন্সে মাস্টার্স ও পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

এ জাতীয় আরো খবর..
Classic Software Technology

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়: