সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন

না ফেরার দেশে চলে গেলেন রাজিবপুর কেন্দ্রীয় ঈদগাহের ইমাম মাওলানা আব্দুল মান্নান

সোহেল রানা স্বপ্ন রাজিবপুর থেকে
  • আপডেট টাইম : বুধবার, ৯ অগাস্ট, ২০২৩
  • ৩৮৯

নিউজটি শেয়ার করুন

রাজিবপুর উপজেলার শিবের ডাঙ্গী এলাকার বাসিন্দা ও রাজিবপুর উপজেলা কেন্দ্রীয় ইমাম মাওলানা মো আব্দুল মান্নান না ফেরার দেশে চলে গেছেন।ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

গতকাল সোমবার ৮ আগষ্ট মাগরিবের নামাজ শেষ করে রাতের খাবার খাওয়ার কিছুক্ষন পর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ( স্টোক করেন)। পরে অবস্থা অবনতি হলে প্রাথমিক চিকিৎসা শেষে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে এম্বুলেন্স রাত আনুমানিক ২ টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মরহুমের ছোট ছেলে ও চর রাজিবপুর আলিম মাদ্রাসার শিক্ষক মোকলেছুর রহমান জানান আমার বাবা মঙ্গলবার বাদ মাগরিব রাতের খাবার প্রায় শেষ। আমার মা আমাকে ডাকছে, তোর বাবা কেমন যেন করছে। এসে দেখি বাবার মুখটা একদিকে বাঁকা হয়ে যাচ্ছে। দ্রুত প্রেসার চেক করি। প্রেসার অনেক হাই ছিল। দেরি না করে প্রাথমিক চিকিৎসা দিয়ে ময়মনসিংহের উদ্দেশ্য রওনা হই।

ফুলপুর পার হতেই বাবা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

 

দোয়া চাই আমার বাবা যেন জান্নাতুল ফেরদৌসের বাসিন্দা হন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর।

রাজিবপুর উপজেলা কেন্দ্রীয় ঈদগাহ মাঠের ইমামের দায়িত্ব পালন করছেন ৩৯ বছর ধরে। চর রাজিবপুর আলিম মাদ্রাসায় প্রথমে শিক্ষক পরে অধ্যক্ষর দায়িত্ব পালন করে চাকরি থেকে অবসর নেন।

তার তিন ছেলে রয়েছে। তিনি তিন ছেলেকে শিক্ষক হিসেবে গড়ে তোলেন।

প্রবীণ এই মাওলানার মৃত্যুতে রাজিবপুর উপজেলায় শোকের ছায়া নেমে এসেছে। তাহার নামাজে জানাযা দুপুর দুই টায় শিবের ডাংগী কবরস্থান মাঠে অনুষ্ঠিত হবে

এ জাতীয় আরো খবর..
Classic Software Technology

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়: