মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন

কারামুক্ত ইভ্যালির সিইও রাসেল

অর্থনীতি ডেস্ক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০২৩
  • ২৮৩

নিউজটি শেয়ার করুন

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. রাসেল মুক্তি পেয়েছেন। সোমবার (১৮ ডিসেম্বর) বিকেলে কাশিমপুর কারাগার থেকে জামিনে বের হন তিনি।

বিষয়টি নিশ্চিত করে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এর জেলার মো. তরিকুল ইসলাম জানান, সোমবার বিকেলে কারাগার থেকে মুক্তি পেয়েছেন রাসেল। তিনি একাধিক মামলায় এ কারাগারে বন্দি ছিলেন। তার সব মামলায় জামিনের কাগজপত্র কারাগারে এসে পৌঁছালে যাচাই-বাছাই শেষে কারাগার থেকে মুক্তি দেয়া হয়।

২০২১ সালের ১৬ সেপ্টেম্বর ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক রাসেল এবং তার স্ত্রী কোম্পানির চেয়ারম্যান শামীমা নাসরিনকে গ্রেফতার করে র‌্যাব। এরপর চেক জালিয়াতি, টাকা দিয়ে পণ্য না পাওয়াসহ নানা অভিযোগে তাদের বিরুদ্ধে সারাদেশে অনেকগুলো মামলা হয়। গত বছরের ৬ এপ্রিল শামীমা নাসরিন জামিনে মুক্ত হলেও কারাগারে ছিলেন রাসেল।

এ জাতীয় আরো খবর..
Classic Software Technology

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়: