সোমবার, ২২ জুন ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন

‘কিশোর গ্যাং বেড়েছে, আশ্রয়দাতার তালিকা হচ্ছে’

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : শনিবার, ২৩ মার্চ, ২০২৪
  • ১১১

নিউজটি শেয়ার করুন

কিশোর গ্যাংয়ের নেপথ্যে যেই থাকুক, যেই রাজনৈতিক দলেরই হোক তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আশ্রয়-প্রশ্রয়দাতাদের তালিকা করা হচ্ছে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) ড. খ. মহিদ উদ্দিন এ কথা বলেছেন। আজ শনিবার (২৩ মার্চ) বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে ‘কিশোর অপরাধ বৃদ্ধিতে সোশ্যাল মিডিয়ার ব্যবহার’ শীর্ষক আয়োজিত ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

ড. খ. মহিদ উদ্দিন বলেন, অপরাধীর কোন দল নেই, থাকার কথা না। অপরাধীই বরং কোনো কোনো দলে শেল্টার নেয়। কিশোর অপরাধ নিয়ে জাতীয় সংসদে

আলোচনা হয়েছে জানিয়ে তিনি বলেন, কিশোর অপরাধের সঙ্গে যারাই জড়িত থাকুক না কেন তাদের যেন আইনের আওতায় নিয়ে আসা হয়।

ডিএমপির পক্ষ থেকে বলতে চাই, কিশোর অপরাধের পেছনে যদি কেউ কোন পৃষ্ঠপোষকতা করে থাকে তাহলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে কোন বাধা আছে বলে আমি মনে করি না।

তিনি বলেন, ঢাকায় কিশোর গ্যাং ছিল ৩৪টা, এটা সম্প্রতি বেড়েছে। আমরা বেশ কয়েকজনকে নতুন করে শনাক্ত করেছি।

তিনি বলেন, আমি স্পষ্ট করে বলতে চাই কিশোর অপরাধে যারা জড়িত বা সংশ্লিষ্ট তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এই কিশোর অপরাধে যেন কেউ পৃষ্ঠপোষকতা না করে। এ ব্যাপারে আমাদের অবস্থান অত্যন্ত কঠোর।

কিশোর গ্যাংয়ে পৃষ্ঠপোষকদের নাম আসছে জানিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, তাদের তালিকা করা হবে। কিছু নাম এসেছে, আরও কিছু এলে তালিকা হালনাগাদ করা হবে।

এ জাতীয় আরো খবর..
Classic Software Technology

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়: