শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন

জাহিদুল ইসলাম ভূঞা বিমানের নতুন এমডি

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : সোমবার, ২৭ মে, ২০২৪
  • ১৫৭

নিউজটি শেয়ার করুন

বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেডের নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হলেন মো: জাহিদুল ইসলাম ভূঞা ৷তিনি বর্তমানে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টার একান্ত সচিব হিসেবে কর্মরত।
জাহিদুল ইসলাম ভূঞা বিসিএস (প্রশাসন) ১৮তম ব্যাচের কর্মকর্তা। প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এমপির একান্ত সচিব হিসেবে গত সাড়ে ৫ বছর দায়িত্ব পালন করেন।

মাঠ প্রশাসনের বিভিন্ন পদে দায়িত্ব পালনের পর মো: জাহিদুল ইসলাম ভূঞা শিল্প মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে দক্ষতার সাথে দায়িত্ব পালন করেন। তিনি বাংলাদেশ দূতাবাস, সিউলে প্রথম সচিব (শ্রম) হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি এমডি শফিউল আাজিমের স্থলাভিষিক্ত হবেন। যিনি সদ্য নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব হিসেবে পদোন্নতি পেয়েছেন।

এ জাতীয় আরো খবর..
Classic Software Technology

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়: