মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন

নারী নির্যাতন মামলায় সাজাপ্রাপ্ত জেল পলাতক আসামী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৮১

নিউজটি শেয়ার করুন

ঢাকার হয়রত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় সাজাপ্রাপ্ত জেল পলাতক মজনু মিয়া নামে এক আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) পুলিশের এন্টি টেররিজম ইউনিট (এটিইউ) এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করে। আসামী শেরপুরের ঝিনাইগাতি থানার রাংটিয়া গ্রামের আবু সাঈদ ওরফে আবু সালের সন্তান। বিষয়টি নিশ্চিত করেন এটিইউর পুলিশ সুপার (মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস উইং)ব্যারিস্টার মাহফুজুল আলম রাসেল।

তিনি জানান, ২০১৯ সালে এক নারীকে শ্লীলতাহানীর অভিযোগে আসামী মজনু মিয়ার বিরুদ্ধে ঝিনাইগাতী থানায় একটি নিয়মিত মামলা হয়। মামলাটির তদন্ত শেষে আসামীর বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হলে বিচারিক কার্যক্রম শেষে ২০২২ সালে বিজ্ঞ জেলা ও দায়রা জজ আদালত, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল, শেরপুর আসামী মজনু মিয়াকে ০৬ (ছয়) বছরের সশ্রম কারাদন্ড এবং দশ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন। আসামী উক্ত মামলায় গ্রেপ্তার হয়ে শেরপুর জেলা কারাগারে আটক ছিলেন।

গত ০৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সরকার পতনের পর উদ্ভূত পরিস্থিতির সুযোগে আসামী মজনু মিয়া জেল থেকে পালিয়ে আত্মগোপন করেন। পরে কারা কর্তৃপক্ষ উক্ত ঘটনায় মামলা করেন। আসামী জেল পলাতক হয়ে দীর্ঘদিন দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপন করেছিলেন। এন্টি টেররিজম ইউনিটের চৌকস দল আসামীর অবস্থান সনাক্ত করে তাকে গ্রেপ্তার করে।আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এ জাতীয় আরো খবর..
Classic Software Technology

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়: