
ধানমন্ডি সোসাইটির ইফতার মাহফিল-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (১৫ মার্চ) স্থানীয় একটি কনভেনশন হলে ধানমন্ডি সোসাইটি এই আয়োজন করে।
ইফতার মাহফিলের উদ্বোধনী বক্তব্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক (অতিরিক্ত সচিব) মো. শাহজাহান মিয়া বলেন, ’ধানমন্ডি সোসাইটির সহযোগিতা পেলে পরিকল্পনামাফিক ধানমন্ডি আবাসিক এলাকা গড়া সম্ভব। আবাসিক এলাকা থেকে অবৈধভাবে ব্যবসা বন্ধে ভ্রাম্যমান হকার উচ্ছেদ, যানজটমুক্ত করা এবং ধানমন্ডি লেকের সৌন্দর্য বৃদ্ধি করাও সম্ভব।’

এসময় দায়িত্ব প্রাপ্ত সেনা কর্মকর্তা, পুলিশ ও ট্র্যাফিক কর্মকর্তাবৃন্দরা ডিএসসিসি প্রশাসকের সাথে ঐকমত্য পোষণ করে এলাকার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করবেন বলে আশ্বস্ত করেন।

ইফতার মাহফিলে সোসাইটির আজীবন এবং সাধারণ সদস্য স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহন করে সোসাইটির আয়োজনকে সাফল্যমন্ডিত করেন।

অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক প্রধানমন্ডিবাসীর কল্যাণে তাঁর পক্ষে সম্ভব সকল ধরণের সাহায্য ও সহযোগিতার আশ্বাস দেন।
অনুষ্ঠানে ধানমন্ডি সোসাইটির সাধারণ সম্পাদক ডা. মোছাদ্দেক হাবীব মিতু তাঁদের ইতোমধ্যে গৃহীত কর্মকান্ড সম্বন্ধে সংক্ষিপ্ত বার্তা প্রদান করেন। অনুষ্ঠান সঞ্চালনা ও দোয়া পরিচালনা করেন সোসাইটির দায়িত্বপ্রাপ্ত সভাপতি ইঞ্জিনিয়ার লিয়াকত হোসেন।
