সোমবার, ২২ জুন ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন

ডিএসসিসিতে ভুয়া সনদে চাকরি, দুদকের অভিযান

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫
  • ১০৯৬

নিউজটি শেয়ার করুন

ভুয়া সনদে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) চাকরি গ্রহণ করে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) অভিযান পরিচালনা করেছে। আজ মঙ্গলবার দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয় থেকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে এই এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে এনফোর্সমেন্ট টিম অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তির ব্যক্তিগত নথি ও নিয়োগ সংক্রান্ত নথিসহ অন্যান্য রেকর্ডপত্র সংগ্রহ করে বলে জানিয়েছে একটি সূত্র। জাল অভিজ্ঞতার সনদ ব্যবহার করে চাকরি গ্রহণ করার মাধ্যমে রাষ্ট্রীয় অর্থের আত্মসাৎ হয়েছে বলে অভিযানে প্রাথমিকভাবে প্রতীয়মান হয়েছে বলে জানা গেছে।

জানা গেছে, অভিযানে এ দুর্নীতি-অনিয়মের দায় দায়িত্ব নির্ধারণে নথিপত্র সংগ্রহ করেছে টিম। সংগৃহীত রেকর্ডপত্র বিস্তারিতভাবে যাচাইপূর্বক এনফোর্সমেন্ট টিম কমিশন বরাবর পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) ভুয়া সনদে চাকরি নেয়ার অভিযোগ প্রমানিত হওয়ায় চারজন রাজস্ব কর্মকর্তাকে কর্তৃপক্ষ চাকুরিচ্যুত করে। ৫ আগষ্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর জালিয়াত চক্রের তিন কর্মকর্তা রাজনৈতিক দলটির নেতাদের ও প্রশাসনের কতিপয় কর্মকর্তাকে ম্যানেজ করে পুনরায় চাকরিতে যোগদানে তৎপর হয়।

এরমধ্যে একজন তথ্য গোপন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) আইন বিভাগের কর্মকর্তাদের “ম্যানেজ” করে আদালতের রায় নিয়ে যোগদানও করেছে। অপর দু’জন কর্মকর্তা প্রশাসন ম্যানেজ করে যোগদানের প্রক্রিয়ায় আছেন। জাল সনদে চাকরি নেয়া তিন কর্মকর্তা চাকরি ফেরত নিতে পারলে; ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন কে প্রায় দুই কোটি টাকা বেতন ভাতা বাবদ গচ্চা দিতে হবে বলে সূত্র দাবি করছেন।

এ জাতীয় আরো খবর..
Classic Software Technology

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়: