মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন

৩ মে সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ করবে হেফাজতে ইসলাম

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫
  • ১০১

নিউজটি শেয়ার করুন

আগামী মে মাসের ৩ তারিখে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ করবে হেফাজতে ইসলাম বাংলাদেশ। মঙ্গলবার সমাবেশ উপলক্ষে রাজধানীর জামিয়া মাদানিয়া বারিধারা মাদরাসায় এক বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন হেফাজতে ইসলাম বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব ও বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মাওলানা জুনায়েদ আল হাবিব।

বৈঠকে সিদ্ধান্ত হয় দেশের আট বিভাগে মহাসমাবেশ সফল করা হবে। ঢাকায় অবস্থানরত কেন্দ্রীয়, মহানগর, জেলা ও জোন কমিটির দায়িত্বশীলদের নিয়ে মহাসমাবেশ বাস্তবায়নের লক্ষ্যে আগামী ১৩ এপ্রিল আরেকটি যৌথ বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে জানানো হয়, মহাসমাবেশ সফল করার জন্য শিগগিরই চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ, রাজশাহী, রংপুর, খুলনা ও বরিশাল বিভাগে নেতারা সফর করবেন।

সমাবেশ নিয়ে আলোচনার বৈঠকে আরও উপস্থিত ছিলেন, মাওলানা আহমাদ আলী কাসেমী, মাওলানা মুনির হুসাইন কাসেমী, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, মাওলানা জালাল উদ্দীন, মুফতী বশিরুল্লাহ, মাওলানা হাসান জামিল, মুফতী আজহারুল ইসলাম, মুফতী জাকির হুসাইন কাসেমী, মুফতী শরিফুল্লাহ, মুফতী কামাল উদ্দীন, মাওলানা আফসার মাহমুদ, মাওলানা আব্দুল মালেক, মাওলানা সালাহ উদ্দীন, মাওলানা ইমরানুল বারি সিরাজী প্রমুখ।

এ জাতীয় আরো খবর..
Classic Software Technology

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়: