
নরসিংদীর বেলাব উপজেলার চর বেলাব ও মাটিয়াল পাড়া গ্রামের মধ্যে একটি তুচ্ছ ঘটনা কেন্দ্রীক দুইদিন ব্যাপী সংঘর্ষে ১ যুবক নিহত ও পুলিশসহ দুইপক্ষের কমপক্ষে ৪০ জন আহতের খবর মিলেছে।ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশসহ সেনাবাহিনী নিয়োজিত রয়েছে।
জানা যায়, এলাকার একটি ফুটবল খেলাকে চর বেলাবো ও মাটিয়ালপাড়া গ্রামের মধ্যে বিরোধের সূত্রওাত ঘটে। ১১ জুন দিনব্যাপি দেশীয় অস্ত্র নিয়ে এ সংঘর্ষ চলতে থাকে।পর দিন এ সংঘর্ষ আরো ব্যাপকতা লাভ করে।
পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে পুলিশ সেখানে রাবার বুলেট ব্যবহার করে। সেনাবাহিনীও সংঘর্ষ নিয়ন্ত্রনে সেখানে কাজ করে।এ সময় সংঘর্ষের ঘটনায় বেলাব থানার ওসিসহ ৭/৮ পুলিশ সদস্য আহত হয়।সংঘর্ষের এক পর্যায়ে সাইফুল(২৬) নামের এক যুবক নিহত হয়।
নিহত সাইফুল চর বেলাবো গ্রামের জীবন মিয়ার পুত্র।এ ঘটনায় ১০/১২ ব্যক্তি গুরুতর আহত অবস্থায় বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের কয়েকজনের অবস্থা আশংকাজনক বলে জানা যায়। নিহত সাইফুল কার গুলিতে বা কোন পক্ষেের আঘাতে নিহত হয়েছে, তা অধিকতর তদন্ত ব্যতিত স্পষ্ট করা যায়নি। এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।তবে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহীনির সেখানে ব্যাপক তৎপর তা রয়েছে।