
বিএনপি চেয়ারপারসনের বিশেষ সরকারি ও বাংলাদেশ সড়ক পরিবহন মালিক শ্রমিক সমন্বয় পরিষদের প্রধান সমন্বয়ক এডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাসের রোগ মুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (২০ আগস্ট) বিকালে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির কেন্দ্রীয় কার্যালয়ে এই দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
সম্প্রতি শিমুল বিশ্বাস নিউমোনিয়া আক্রান্ত ও শারীরিক বিভিন্ন অসুস্থতা নিয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। তিনি এখনো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। তাই দোয়া ও মিলাদ মাহফিলে তার রোগ মুক্তি ও দীর্ঘায়ু কামনায় দোয়া করা হয়।
এ সময় বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির কার্যকরী সভাপতি এম এ বাতেন, মহাসচিব সাইফুল আলম, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির (সদর) সাধারণ সম্পাদক এ এস আহমেদ খোকন, যুগ্ম-সাধারন সম্পাদক কাজী মো. জোবায়ের মাসুদ প্রমূখ উপস্থিত ছিলেন।