বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন

আমেরিকা থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা চান অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
  • ১১

নিউজটি শেয়ার করুন

আমেরিকা থেকে পণ্য আমদানি বাড়ানোর পাশাপাশি দেশটির কাছ থেকে আরও অর্থনৈতিক সহযোগিতা প্রত্যাশা করছে বাংলাদেশ। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, অতীতে আমেরিকার কাছ থেকে প্রত্যাশা অনুযায়ী সহায়তা পায়নি বাংলাদেশ। তবে দুই দেশের সম্পর্কের সাম্প্রতিক অগ্রগতির পরিপ্রেক্ষিতে এখন আরও সহযোগিতা আশা করছে সরকার।

বুধবার (১৪ অক্টোবর) ব্যাংককে আমেরিকার ট্রেজারি বিভাগের প্রতিনিধিদের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন অর্থমন্ত্রী।

আমির খসরু জানান, বৈঠকে ঋণ ব্যবস্থাপনা, দ্বিপক্ষীয় সম্পর্ক এবং বাংলাদেশের অর্থনৈতিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। দুই দেশের সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার পাশাপাশি অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে।

অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশ আমেরিকা থেকে উড়োজাহাজ কেনার পাশাপাশি সয়াবিনসহ বিভিন্ন পণ্য আমদানি করছে। দুই দেশের বাণিজ্যিক সম্পর্কের এই অগ্রগতির পরিপ্রেক্ষিতে বাংলাদেশের উন্নয়ন ও অর্থনৈতিক স্বার্থে আমেরিকার কাছ থেকে আরও সহায়তা পাওয়া উচিত।

তিনি বলেন, অতীতে আমেরিকার কাছ থেকে বাংলাদেশ প্রত্যাশিত মাত্রায় সহযোগিতা পায়নি। তবে বর্তমানে দুই দেশের সম্পর্কের উন্নতি হওয়ায় আরও সহায়তা পাওয়ার প্রত্যাশা তৈরি হয়েছে।

অর্থমন্ত্রীর মতে, দ্বিপক্ষীয় সম্পর্কের অগ্রগতিকে কাজে লাগিয়ে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন, ঋণ ব্যবস্থাপনা ও বাণিজ্য সম্প্রসারণে আমেরিকার সাথে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে।

এ জাতীয় আরো খবর..
Classic Software Technology

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়: